1. admin@livesonargaon.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

জাতীয় পার্টির নেতা”ওয়াজকুরুনী”র দৌরাত্ম্য, নারী কেলেংকারীসহ শত শত অপকর্মের অভিযোগ,

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

লাইভ সোনারগাঁও ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদী গ্রামে জাতীয় পার্টির নেতা মো. ওয়াজকুরুনীর বিরুদ্ধে বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, সন্ত্রাস, লুটপাট ও মাদক কারবারে আশ্রয় দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।

 

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদী গ্রামের বাসিন্দা জাহান আলীর ছেলে ওয়াজকুরুনী দীর্ঘদিন ধরে রাজনৈতিক দল পরিবর্তনের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। জুলাই–আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সুযোগ নিয়ে তিনি বিএনপির কিছু নেতাকর্মীর ছত্রছায়ায় নতুন করে দলীয় পরিচয় ব্যবহার শুরু করেন বলে দাবি এলাকাবাসীর।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর থেকে ওয়াজকুরুনী বিএনপির নাম ব্যবহার করে এলাকায় একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করেন বলে অভিযোগ রয়েছে। চরকামালদী গ্রামের একটি ব্যাটারি ফ্যাক্টরি থেকে দুই লাখ টাকা চাঁদা নেওয়ার ঘটনাও স্থানীয়দের অভিযোগের তালিকায় রয়েছে।

 

এছাড়া, পাশ্ববর্তী চৌড়াপাড়া পাঁচআনি পাড়া গ্রামের রহিম মিয়া নামের এক ব্যক্তির বাড়িতে লুটপাটের অভিযোগও উঠেছে। ভুক্তভোগীর পরিবার দাবি করেছে, ওই ঘটনায় নগদ অর্থ, স্বর্ণালংকার ও গবাদিপশু লুট করা হয়।

 

মাদক সংক্রান্ত অভিযোগও গুরুতর। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, ওয়াজকুরুনী স্থানীয় ইয়াবা ব্যবসায়ীদের প্রকাশ্যে আশ্রয় দিয়ে তাদের কাছ থেকে নিয়মিত মাসিক চাঁদা আদায় করছেন। চরকামালদী এলাকায় মাদক ব্যবসা বেড়ে যাওয়ার পেছনে তার ভূমিকা রয়েছে বলেও অভিযোগ উঠেছে।

 

আরও অভিযোগ রয়েছে, একটি মৎস্য খামারের আড়ালে জুয়ার আসর পরিচালনা, মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ সংঘটিত হচ্ছে। স্থানীয়দের দাবি, সেখানে প্রতিদিন লাখ লাখ টাকার জুয়া খেলা হয় এবং বহিরাগত লোকজনের আনাগোনায় পুরো এলাকা আতঙ্কের মধ্যে রয়েছে।

 

চরকামালদী গ্রামের একাধিক বাসিন্দা অভিযোগ করেন, ওয়াজকুরুনী ও তার সহযোগীরা রাতে বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন এবং নারীদের কু-প্রস্তাব দেওয়ার ঘটনাও ঘটেছে। সম্প্রতি তার বিরুদ্ধে অটোরিকশা চুরির অভিযোগ উঠলেও, স্থানীয় ছাত্রদলের এক নিরীহ নেতাকে ফাঁসানোর অপচেষ্টা চলছে বলে দাবি করছেন এলাকাবাসী।

 

এ বিষয়ে স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, দলীয় নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে সেটি দলের জন্য লজ্জাজনক এবং তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।

 

অভিযোগের বিষয়ে মো. ওয়াজকুরুনীর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে গণমাধ্যম কর্মীদের সে অকথ্য ভাষায় গালিগালাজ করে। কি করতে পারে করার জন্য হুমকি প্রদান করে।

এ বিষয়ে তালতলা ফাঁড়ির  উপপরিদর্শক সেলিম হোসেন জানান, অটোরিকশা চুরির অভিযোগে অভিযুক্ত নাঈম তার বিরুদ্ধে ১৬৪ ধারায় সাক্ষী প্রদান করেন। কিন্তু এখনো কাগজ না পাওয়ায় তাকে গ্রেপ্তার করতে পারছি না। কাগজটি হাতে পেলেই তাকে আমরা গ্রেপ্তার করবো।

 

এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park