1. admin@livesonargaon.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২৭ বার পঠিত

লাইভ সোনারগাঁও ডেস্কঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৫৫ নং মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ এবং নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে হাজী আশরাফ উদ্দিন বলেন, “শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ। তাদের ভালোভাবে পড়াশোনা করার পাশাপাশি আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণের সুযোগ করে দিতে হবে। শিক্ষার প্রতি তাদের আগ্রহ বাড়াতে বিভিন্ন ধরনের ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের নিয়ে সামনে একটি শিক্ষা সফরের আয়োজন করার উদ্যোগ নেওয়া হবে। এতে তারা বইয়ের বাইরের জ্ঞান অর্জনের পাশাপাশি নতুন নতুন জায়গা ও বিষয় সম্পর্কে জানার সুযোগ পাবে।”
শিক্ষার্থীদের উৎসাহিত করতে তিনি ঘোষণা দেন, “যেসব শিক্ষার্থী পরীক্ষায় ভালো ফলাফল করবে, তাদের উৎসাহিত করতে পুরস্কার প্রদান করা হবে। ভালো ফলাফলের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও পড়াশোনার আগ্রহ আরও বাড়বে।”
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের শুধু পরীক্ষার ফলাফলের দিকে না দেখে তাদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের দিকেও নজর দিতে হবে। পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে ২য় প্রান্তিক মূল্যায়নে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park