1. admin@livesonargaon.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ বার পঠিত

লাইভ সোনারগাঁও ডেস্কঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার সোনারগাঁও ব্রাঞ্চের উদ্যোগে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় মোগরাপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোহাট্টা মিয়াবাড়ি রোডে অবস্থিত তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার সোনারগাঁও ব্রাঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন, ঢাকা-বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর মুহাম্মাদ আসলাম মিয়া।
বক্তব্যে মুহাম্মাদ আসলাম মিয়া বলেন, শিক্ষার্থীদের কোরআন-সুন্নাহর আলোকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও সুন্দর চরিত্র গঠনের প্রতি গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনকে সঠিক পথে পরিচালিত করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
সভায় মাদরাসার শিক্ষা কার্যক্রম, হিফয বিভাগের পাঠদান, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক ও আদর্শিক শিক্ষা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদান করে না; তাদের চরিত্র, নৈতিকতা ও মূল্যবোধ গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিক্ষার্থীদের আদর্শ ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এ সময় মাদরাসার শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করা, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে বিভিন্ন বিষয় নিয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন উপস্থিত শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা।
মতবিনিময় সভায় তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park