1. admin@livesonargaon.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

মোগরাপাড়া ইউনিয়নবাসীর সেবায় কাজ করতে চান চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিন

  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৫৫৪ বার পঠিত

লাইভ সোনারগাঁও ডেস্ক :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও আনিরা মোবাইল ফ্যাক্টরির স্বত্বাধিকারী হাজী আশরাফ উদ্দিন ইউনিয়নবাসীর সেবা করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থ বা ক্ষমতার জন্য নয়, বরং এলাকার মানুষের পাশে থেকে কাজ করার লক্ষ্য নিয়েই তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বিন্নিপাড়া এলাকায় আনিরা মোবাইল ফ্যাক্টরির ভেতরে প্রায় সহস্রাধিক স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও ইফতার মাহফিলের আয়োজন করেন তিনি। ইফতার আয়োজনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা পুরো পরিবেশকে উৎসবমুখর করে তোলে।

এসময় চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিন বলেন, মোগরাপাড়া ইউনিয়নবাসীর সেবা করার প্রত্যয় নিয়েই আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি। কোনো ক্ষমতা বা ব্যক্তিগত স্বার্থের জন্য নয়। আলহামদুলিল্লাহ, আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সবসময় ভদ্র ও সৎভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমি চাঁদাবাজ, সন্ত্রাসী কিংবা ভূমিদস্যু নই—আমি আপনাদেরই একজন। আপনাদের সেবা করার ইচ্ছা নিয়েই এই পথচলা।

তিনি আরও বলেন, নির্বাচনে যারা প্রার্থী হবেন, তাদের সবাইকেই আমি স্বাগত জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণই তাদের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করবেন—এটাই আমাদের প্রত্যাশা। আপনাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। আপনাদের উপস্থিতি আমার জন্য সত্যিই অনেক বড় সৌভাগ্যের বিষয়।

শেষে তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, আপনাদের কাছে আমার একটাই আবেদন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন আমাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মোগরাপাড়া ইউনিয়নবাসীর সেবা করার তৌফিক দান করেন।

ইফতার মাহফিলে উপস্থিত স্থানীয়রা হাজী আশরাফ উদ্দিনের উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park