1. admin@livesonargaon.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

মল্লিকপাড়া উত্তমদী জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে জনসংযোগে হাজী আশরাফ উদ্দিন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৪১ বার পঠিত

 

লাইভ সোনারগাঁও ডেস্ক :

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মল্লিকপাড়া উত্তমদী জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় শেষে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও জনসংযোগ করেছেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন।

শুক্রবার (১২ জুন) জুমার নামাজ আদায়ের পর তিনি মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং জনগণের প্রত্যাশা পূরণে তার পরিকল্পনার কথা তুলে ধরেন।

এ সময় হাজী আশরাফ উদ্দিন বলেন, মোগরাপাড়া ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা ও জনঅধিকার প্রতিষ্ঠায় আমি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবো।

জনসংযোগকালে তিনি স্থানীয়দের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংক্রান্ত মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলো সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা জানান, জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে হাজী আশরাফ উদ্দিন ইতোমধ্যে এলাকায় একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছেন।

এ সময় মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, ব্যবসায়ী, তরুণ প্রতিনিধি এবং বিপুল সংখ্যক স্থানীয় মুসল্লি উপস্থিত ছিলেন। জনসংযোগ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park