1. admin@livesonargaon.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

সোনারগাঁওয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৩৬৯ বার পঠিত

সোনারগাঁওয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ

আরাফাত হোসেন সিফাত:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রাইভেট পড়াতে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এক এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ উঠেছে শিশির হালদার নামে এক প্রাইভেট শিক্ষককের বিরুদ্ধে। উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদি হয়ে শনিবার দুপুরে সোনারগাঁও থানা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁও থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্র থেকে জানা গেছে, উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার কমল হালদারের ছেলে শিশির হালদার ওই শিক্ষার্থীর বাসায় গিয়ে প্রাইভেট পড়াতো।

প্রাইভেট পড়ানোর সময় নানা ভাবে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এবং ভূক্তভোগী শিক্ষার্থী বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েক দফায় শারীরিক সম্পর্ক করে শিশির হালদার। পরে শিশির হালদারকে বিয়ের জন্য চাপ দিলে কালক্ষেপন করিতে থাকে।

একপর্যায়ে ওই শিক্ষার্থী ৩ মাসের অন্তঃসত্ত¡া হয়ে পড়লে বিষয়টি শিশির হালদারকে জানায়। পরে অভিযুক্ত শিশির হালদার কৌশলে ওই শিক্ষার্থীকে ওষুধ সেবন করিয়ে বাচ্চা নষ্ট করে দেয়। বিষয়টি নিয়ে ওই শিক্ষার্থীর পরিবার অভিযুক্তের বাবা কমল হালদার ও ছোট ভাই পিয়াস হালদারকে জানাইলে ভুক্তভোগীর বাবাকে মারধর করে ও প্রাণনাশের হুমকি দেন।

অভিযুক্ত শিশির হালদারের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তবে ক্ষুদে বার্তা দিয়েও সাড়া মেলেনি।

অভিযুক্তের বাবা কমল হালদার জানান, অভিযোগের বিষয়টি সত্য নয় বলে দাবি করেছেন।

সোনারগাঁও থানার ওসি মফিজুর রহমান জানান, লিখিত অভিযোগ গ্রহন করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park