1. admin@livesonargaon.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

সোনারগাঁয়ে যুবককে গলাকেটে হত্যার অভিযোগে গ্রেফতার-২

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৩৪২ বার পঠিত

সোনারগাঁয়ে যুবককে গলাকেটে হত্যার অভিযোগে গ্রেফতার-২

লাইভ সোনারগাঁও ২৪ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যুবকের গলাকেটে হত্যার অভিযোগে ২৪ ঘন্টার মধ্যে রূপগঞ্জের ইউনুস প্রধানের ছেলে ইসমাইল প্রধান (২৪) ও মনির হোসেনের ছেলে ওসমান গনি (২৩) দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা।

গত মঙ্গলবার গভীর রাতে রূপগঞ্জ থানার দিঘি বরাবো এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে মঙ্গলবার সকালে সোনারগাঁয়ের ভারগাঁও এলাকার ওলামানগর খালপাড় বেড়িবাঁধের পাশে রতন (৪০) নামে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

র‌্যাব জানায়, গত মঙ্গলবার বিকেলে সোনারগাঁ উপজেলার ভারগাঁও এলাকার ওলামা নগর খালপাড় বেড়িবাঁধের পূর্ব পাশে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় হত্যার শিকার যুবকের মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরবর্তী তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠান। ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে তাৎক্ষনিক র‌্যাব ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় এই নৃশংস, নির্মম ও ক্লুলেস হত্যার সঙ্গে জড়িত এই দুইজনকে আটক করতে সক্ষম হোন।
নিহত রতন কাঁচপুর এলাকার মো. মালেক মোল্লার ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে কাঁচপুরের নাওড়া বিটা এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। আটকদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park