1. admin@livesonargaon.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকু গ্রেফতার সোনারগাঁওয়ে বিয়ের আগের রাতে বিদেশী মদসহ বর গ্রেপ্তার সোনারগাঁও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আতাউর রহমানকে বিএনপির সমর্থন ঘোষণা সোনারগাঁওয়ে ‘রীফ আল আরব এরাবিয়ান রেস্টুরেন্ট’-এর শুভ উদ্বোধন সোনারগাঁওয়ে দৈনিক খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জনপ্রিয়তায় সোনারগাঁ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে এগিয়ে: আল মুজাহিদ মল্লিক সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু

সোনারগাঁওয়ে বিয়ের আগের রাতে বিদেশী মদসহ বর গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১০৩ বার পঠিত

সোনারগাঁওয়ে বিয়ের আগের রাতে বিদেশী মদসহ বর গ্রেপ্তার

লাইভ সোনারগাঁও ২৪ ডেস্ক:

বিয়ের আগের রাতে বিদেশী মদসহ সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের আমগাঁও ব্রীজ এলাকা থেকে মো. সাদিকুল ইসলাম শুভ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের আমগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর তাকে জেলা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত মো. সাদিকুল ইসলাম শুভ জামপুর ইউনিয়নের সিংলাবো গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। তার বাবা জামপুর ইউনিয়নে বিএনপির সহ-প্রচার সম্পাদক। শুক্রবার রূপগঞ্জের কান্দাপাড়া গ্রামে তার বিয়ে হওয়ার কথা ছিল। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁওয়ের তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) এইচএম জসীমউদ্দীনের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ এশিয়ান হাইওয়ে সড়কের আমগাঁও ব্রীজ এলাকায় অভিযান মো. সাদিকুল ইসলাম শুভকে এক বোতল বিদেশী মদসহ আটক করে। তার বাবা বিএনপি নেতা নজরুল ইসলামে দাবি, গায়ে হলুদের অনুষ্ঠানের রাতে তার ছেলে শুভ’র কিছু বন্ধু আনন্দ ফুর্তি করার জন্য তাকে মদ নিয়ে আসার পথে তাকে পুলিশ আটক করে। তবে মদের বিষয়ে তার পরিবার অবগত নয়। তার ছেলেকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলে তিনি দাবি করেন। সোনারগাঁও থানার ওসি আব্দুল বারিক বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। কে অপরাধী তার রাজনৈতিক পরিবার বা বিয়ে দেখার সুযোগ নাই। আইন অপরাধীকে অপরাধী হিসেবেই দেখবে। বিদেশি মদসহ গ্রেপ্তারকৃত যুবককে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park