1. admin@livesonargaon.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকু গ্রেফতার সোনারগাঁওয়ে বিয়ের আগের রাতে বিদেশী মদসহ বর গ্রেপ্তার সোনারগাঁও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আতাউর রহমানকে বিএনপির সমর্থন ঘোষণা সোনারগাঁওয়ে ‘রীফ আল আরব এরাবিয়ান রেস্টুরেন্ট’-এর শুভ উদ্বোধন সোনারগাঁওয়ে দৈনিক খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জনপ্রিয়তায় সোনারগাঁ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে এগিয়ে: আল মুজাহিদ মল্লিক সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকু গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৬৫ বার পঠিত

লাইভ সোনারগাঁও ডেস্কঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকুকে গ্রেফতার করা হয়েছে।

 

শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিমগাঁও এলাকায় তার পিতা মৃত খন্দকার শুকুর মাহমুদের বাড়ি থেকে খন্দকার আবুল বাশার টুকু (৬০) গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশ।

 

স্থানীয় সূত্রে পাওয়া অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার, জমি দখল, অবৈধ বালু ভরাট, টেন্ডারবাজি ও সাধারণ মানুষের ওপর বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

 

নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় রয়েছে তার বিরুদ্ধে একা দিক মামলা। অভিযোগ রয়েছে, নিজের প্রভাব ও অনুসারীদের ব্যবহার করে এলাকার নিরীহ দিনমজুর, স্কুলশিক্ষক ও ব্যবসায়ীদের হয়রানি করা হতো। এমনকি তাঁর দায়ের করা একটি মামলায় সাক্ষ্য দিতে গিয়ে স্থানীয় একটি মসজিদের ইমামও হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

 

এ ছাড়া অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার কথা বলে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব কর্মকাণ্ডে তাঁর কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর সম্পৃক্ততার অভিযোগ করেছেন স্থানীয়রা।

 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাহউদ্দিন বলেন, খন্দকার আবুল বাশার টুকুর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র হত্যাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park