1. admin@livesonargaon.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

লাইভ সোনারগাঁও ডেস্কঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় গড়ে উঠেছে আধুনিক কৃষিভিত্তিক প্রতিষ্ঠান ‘ওয়ান ল্যান্ড এগ্রো’। নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য উৎপাদনের পাশাপাশি স্থানীয় মানুষের চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

আধুনিক পদ্ধতিতে গবাদিপশু লালন-পালনের মাধ্যমে উন্নত মানের গরু ও দুধ উৎপাদনে গুরুত্ব দিচ্ছে ওয়ান ল্যান্ড এগ্রো। বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠান ও বিয়ের আয়োজনের জন্য গরুর মাংসের চাহিদা পূরণে এখান থেকে গরু সংগ্রহের সুযোগ রয়েছে। পাশাপাশি পাওয়া যায় উন্নত মানের গরুর দুধ, যা স্থানীয় ক্রেতাদের কাছে আগ্রহ তৈরি করেছে।

ফার্মটিতে গবাদিপশুর পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। মানসম্মত উৎপাদনের পাশাপাশি কৃষিখাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের কৃষির প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যেও কাজ করছে প্রতিষ্ঠানটি।

ওয়ান ল্যান্ড এগ্রো কর্তৃপক্ষ জানায়, আধুনিক প্রযুক্তি ও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষিকে আরও লাভজনক ও টেকসই করার লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। ভবিষ্যতে ফার্মের কার্যক্রম আরও সম্প্রসারণ করে স্থানীয় মানুষের জন্য মানসম্মত কৃষিপণ্য ও গবাদিপশুজাত পণ্য সরবরাহের পরিকল্পনা রয়েছে।

সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় অবস্থিত ওয়ান ল্যান্ড এগ্রো ইতোমধ্যে আধুনিক কৃষি ও গবাদিপশু পালনের একটি সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে এগিয়ে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park