1. admin@livesonargaon.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আল মুজাহিদ মল্লিক এর উঠান বৈঠক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১১৭ বার পঠিত

লাইভ সোনারগাঁও ডেস্কঃ

আসন্ন সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সোনারগাঁও পৌরসভার ৪নং ওয়ার্ডের রাইজদিয়া গ্রামের সর্বস্তরের জনগণের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আল মুজাহিদ মল্লিক এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

সোনারগাঁও পৌরসভা বিএনপির ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা মোঃ আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহসভাপতি ও আসন্ন সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আল মুজাহিদ মল্লিক।

 

উঠান বৈঠকে আল মুজাহিদ মল্লিক আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং বর্তমানের চেয়ে আরো বেশি যেন মানুষের জন্য কাজ করতে পারেন সেই সুযোগ দেওয়ার আহবান জানান উপস্থিত সকলের প্রতি।

 

উক্ত উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌর তাঁতীদলের সভাপতি আলী আকবর, সোনারগাঁও পৌরসভা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মনিরুজ্জামান,সোনারগাঁও পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাইদ, সোনারগাঁও উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফজলু মেম্বার, পৌরসভা বিএনপি নেতা মিলন পাঠান, রাইজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ন প্রতিষ্ঠাতা সহ-সভাপতি আব্দুল খালেক, মোঃ শহিদুল্লাহ, সমাজসেবক মোহাম্মদ সলিমুল্লাহ সবুজ, সমাজসেবক মোহাম্মদ জাহিদুল হক জাহিদ, পৌর যুবদল নেতা সজীব-সহ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park