1. admin@livesonargaon.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

মানুষ ব্যক্তি বা দল নয়, নীতিগত পরিবর্তন চায় -শাহজালাল

  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৩৮ বার পঠিত

লাইভ সোনারগাঁও ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মাদ শাহজালাল মিয়া।

 

রোববার (৯ আগস্ট) বিকেলে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পিরোজপুর পূর্বপাড়া ও পিরোজপুর পশ্চিমপাড়া এলাকায় গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় ভোটারদের উদ্দেশে তিনি বলেন, মানুষ ব্যক্তি বা দল পরিবর্তন নয়, নীতিগত পরিবর্তন চায়। ২০২৪ সালের জুলাইয়ে মানুষ যে পরিবর্তনের প্রত্যাশায় জীবন দিয়েছেন, সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

 

শাহজালাল মিয়া বলেন, “শুধু ব্যক্তি বা দল পরিবর্তন হলে গণমানুষের প্রকৃত প্রত্যাশা পূরণ হবে না। জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য প্রয়োজন নীতির পরিবর্তন এবং জনকল্যাণভিত্তিক নেতৃত্ব।”

 

তিনি দাবি করেন, অতীতে দলীয় বিবেচনায় জনপ্রতিনিধি নির্বাচিত হলেও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। তাই দেশ ও মানুষের কল্যাণে আগামী স্থানীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীকে সহযোগিতা ও সমর্থনের আহ্বান জানান তিনি।

 

নির্বাচিত হলে সবার অংশগ্রহণে পিরোজপুর ইউনিয়নের মানুষের দারিদ্র্য ও পিছিয়ে পড়া অবস্থা দূরীকরণে কাজ করার প্রতিশ্রুতি দেন শাহজালাল মিয়া। পাশাপাশি একটি দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও মানুষের অধিকারভিত্তিক ইউনিয়ন পরিষদ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

 

তিনি বলেন, “গণমানুষের অধিকার রক্ষা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করার অঙ্গীকার রয়েছে আমার।”

 

পথসভায় পিরোজপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলামের নেতৃত্বে সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ড. আসগর আলী, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী দিন ইসলামসহ নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সমর্থকেরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park