1. admin@livesonargaon.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

দমদমা জামে মসজিদে জুমার নামাজ আদায়, মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময়ে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১৯১ বার পঠিত

লাইভ সোনারগাঁও ডেস্কঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দমদমা জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক হাজী মো. আশরাফ উদ্দিন।

শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজ আদায় শেষে তিনি মসজিদ প্রাঙ্গণে স্থানীয় মুসল্লি, ধর্মপ্রাণ মুসলিম ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এ সময় এলাকার প্রবীণ, যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

স্থানীয় মুসল্লিদের সঙ্গে মতবিনিময়কালে হাজী আশরাফ উদ্দিন বলেন, মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতাই তার সবচেয়ে বড় শক্তি। তিনি দল-মত নির্বিশেষে একটি আধুনিক, উন্নত ও সেবামুখী মোগরাপাড়া ইউনিয়ন গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত মুসল্লিরাও তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। তিনি মনোযোগ দিয়ে সেসব কথা শোনেন এবং জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত অনেকেই চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন। পরে তিনি উপস্থিত সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

স্থানীয়দের মতে, ধর্মীয় ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে হাজী আশরাফ উদ্দিনের নিয়মিত উপস্থিতি এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ তার জনসম্পৃক্ততার একটি ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হচ্ছে।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park