1. admin@livesonargaon.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

সোনারগাঁওয়ে উলুকান্দী মাদ্রাসার সৌন্দর্য বর্ধনে কৃষ্ণচূড়া-রাধাচূড়া গাছ রোপণ

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৪৯ বার পঠিত

লাইভ সোনারগাঁও ডেস্কঃ

সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামি’আ আশরাফুল উলুম উলুকান্দী মাদ্রাসার সৌন্দর্য বর্ধন ও সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কৃষ্ণচূড়া ও রাধাচূড়া গাছ রোপণ করা হয়েছে।

 

বুধবার (২৪ জুন) বিকেল সাড়ে ৫ টায় বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের উদ্যোগে বিডি ক্লিন নারায়ণগঞ্জের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচিতে মাদ্রাসা প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় কৃষ্ণচূড়া-রাধাচূড়া গাছের চারা রোপণ করা হয়।

 

আয়োজকরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানে সবুজায়নের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং একটি মনোরম ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও সমাজ ও পরিবেশের কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

জামি’আ আশরাফুল উলুম উলুকান্দী মাদ্রাসার প্রিন্সিপাল শায়খুল হাদীস আল্লামা জহিরুল ইসলাম ফারুকী বলেন, বৃক্ষ রোপনের উদ্যোগ পূণ্যের কাজ। বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আল্লাহ উত্তম প্রতিদান দিক।

 

এ সময় উপস্থিত ছিলেন বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং টুরিস্ট পুলিশ নারায়ণগঞ্জ জোনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. মোক্তার হোসেন, ফাউন্ডেশনের সভাপতি মশিউর রহমান এবং বিডি ক্লিন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক কামরুজ্জামান রানা, জামি’আ আশরাফুল উলুম উলুকান্দী মাদ্রাসার কর্মকর্তা এমদাদুল হকসহ আরো অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park