1. admin@livesonargaon.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ খোয়া গেল ৭ লাখের মালামাল

  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৯৩ বার পঠিত

লাইভ সোনারগাঁও ডেস্কঃ

 

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বিবি রোডের একটি বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী বাড়িটি দৈনিক কালবেলা পত্রিকার সহ-সম্পাদক ও সাংবাদিক মো: রাসেল (আদিত্য)-এর। চোরেরা বাসার দরজার শিকল ও ট্রাংকের তালা ভেঙে নগদ ২৫ হাজার টাকা, একটি নতুন স্মার্টফোন এবং ওনার মায়ের ব্যবহৃত ৩ ভরি ওজনের স্বর্ণালঙ্কারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে গেছে।

 

মঙ্গলবার (৯জুন) সকালে এ ঘটনায় অজ্ঞাতনামা চোরদের আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন সাংবাদিক মো: রাসেল।

 

এজাহার সূত্রে জানা গেছে, সাংবাদিক মো: রাসেল (আদিত্য) নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন বিবি রোডের ২৪৩ নম্বর বাসার ২য় তলার উত্তর পাশের ফ্ল্যাটে বিগত ৯ বছর যাবৎ তাঁর মাতাকে নিয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। প্রতিদিনের মতো গত রাতে (৯ জুন) আনুমানিক রাত ৩টার দিকে শয়নকক্ষের দরজা-জানালা বন্ধ করে তারা ঘুমিয়ে পড়েন।

 

পরবর্তীতে সকাল ৮টার দিকে ঘুম থেকে উঠে তারা দেখতে পান ফ্ল্যাটের পূর্ব পাশের রুমের দরজার হ্যাজবোল্টের শিকল ভাঙা এবং দরজা খোলা অবস্থায় রয়েছে। ঘরের ভেতরের মালামাল ছিল এলোমেলো। চোরেরা রুমের ভেতর রক্ষিত একটি টিনের ট্রাংকের সিটকিনির কব্জি ভেঙে ভেতরে থাকা খাম থেকে নগদ ২৫,০০০ টাকা, ১৫,০০০ টাকা মূল্যের একটি নতুন ‘ভিভো Y04’ মডেলের মোবাইল ফোন এবং ওনার মায়ের ব্যবহৃত আনুমানিক ৬ লক্ষ টাকা মূল্যের ৩ ভরি ওজনের বিভিন্ন প্রকার স্বর্ণালঙ্কারসহ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যায়।

 

ভুক্তভোগী সাংবাদিক মো: রাসেল জানান, রাতের খাবার খেয়ে রাত ৩ টার সময় রুম তালাবদ্ধ করে আমার রুমে এসে ঘুমিয়ে পড়ি। পরে সকাল ৮ টায় ঘুম থেকে উঠে দেখি দরজার হ্যাজভোল্ট ভেঙ্গে ট্রাংক ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ দামি আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে।

 

এদিকে শহরের ব্যস্ততম বিবি রোড এলাকার একটি বাসায় ঢুকে এমন চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক ধরনের আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।

 

এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া নারায়ণগঞ্জ সদর মডেল থানার এস আই সাখাওয়াত হোসেন জানান, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্ত চলছে।

 

সদর মডেল থানার ওসি সাজেদুর রহমান বলেন, খোয়া যাওয়া স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল উদ্ধারসহ চোর চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আমাদের ২ জন অফিসার এই বিষয়ে কাজ করছে। এ বিষয়ে মামলা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park