1. admin@livesonargaon.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে দৃঢ় করতে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪২ বার পঠিত

আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে দৃঢ় করতে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

পবিত্র মাহে রমজানের আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করতে আয়োজন করা হলো সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব-এর ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে বাদ আসর ক্লাবের অডিটোরিয়ামে সভাপতি আব্দুস সাত্তার প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা’র সঞ্চালনায় ইফতার মাহফিলের ক্লাবের প্রয়াত সদস্যদের রূহের মাগফিরাত কামনা ও দেশের শান্তি কামনায় দোয়া করা হয়।

সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠিত এই আয়োজন পরিণত হয় এক মিলনমেলায়। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা হাবিবুর রহমান। এই মাহফিল শুধু ইফতার আয়োজনেই সীমাবদ্ধ ছিল না—এটি ছিল পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও বন্ধনের এক অনন্য প্রকাশ। সত্য ও ন্যায়ের পথে থেকে সমাজের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকবৃন্দ। এসময় ইফতার মাহফিল উপস্থিত ছিলেন ইমরান হোসেন, বিল্লাল হোসেন, এসএম মনির হোসেন, কামালউদ্দিন ভূইয়া, মো: আকাশ মিয়া, লতিফুর রহমান দীপু, শাহিন সাকি, আব্দুল মোতালেব প্রধান, আরাফাত হোসেন সিফাত, খায়রুল আলম হিরু, তৌরভ হোসেন, আমজাদ হোসেন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park