1. admin@livesonargaon.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

মহান বিজয় দিবসে সোনারগাঁবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিন

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭৪ বার পঠিত

লাইভ সোনারগাঁও ডেস্ক:

মহান বিজয় দিবস উপলক্ষ্যে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিন।

 

২০২৫ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রদত্ত এক শুভেচ্ছা বার্তায় হাজী আশরাফ উদ্দিন বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর বাঙালি জাতি অর্জন করে তার কাঙ্ক্ষিত স্বাধীনতা। লাখো শহীদের আত্মত্যাগ, অসংখ্য মা-বোনের সম্ভ্রমহানি এবং বীর মুক্তিযোদ্ধাদের সীমাহীন সাহস, ত্যাগ ও বীরত্বের বিনিময়েই আজকের স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, আমি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

 

হাজী আশরাফ উদ্দিন বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও সমাজ গঠনে কাজ করতে হবে। মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও ইভটিজিংমুক্ত একটি শান্তিপূর্ণ, মানবিক ও উন্নত মোগরাপাড়া ইউনিয়ন গড়ে তুলতে সামাজিক সচেতনতা ও আন্দোলন জোরদার করা জরুরি। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়েই শহীদদের আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park