1. admin@livesonargaon.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

সোনারগাঁওয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

লাইভ সোনারগাঁও ডেস্ক :

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে মোগরাপাড়ার সাহেববাড়ির মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

এসময় তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের মৌলিক অধিকার দিয়েছেন , স্বৈরশাসকদের কাছ থেকে মুক্তি দিয়েছেন, আজ আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আপনারা সবাই দোয়া করবেন। তিনি যেনো দ্রুত আরোগ্য লাভ করেন।

তিনি আরো বলেন, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের সব বিএনপির নেতাকর্মী আজ ঐক্যবদ্ধ। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে আগামী সংসদ নির্বাচনে জয়লাভ করে আমরা এ আসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেব ইনশাআল্লাহ।

দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান এবং উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ সভাপতি কাজি নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি মোঃ শাহজাহান মিয়া, প্রচার সম্পাদক মোঃ জসিম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও দলিল লিখক শহিদ সরকার, বিএনপি নেতা আমিন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবদুল হালিম বাবুল, সাধারণ সম্পাদক সৈয়দ ফাইজুল হোসেন কাদেরী বাবু, যুবদল নেতা আরিফ হোসেন বাবু, সোনারগাঁও উপজেলা জাতীয়তাবাদী যুবদল নেতা মোঃ শামিম, বাবুল হোসেন, উপজেলা যুবদল নেতা রাকিব হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মামুন প্রধান, মুকুল হোসেন সহ মোগরাপাড়া ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং স্থানীয় এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park