1. admin@livesonargaon.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

জাতি সংকটে পড়লেই জনগণের ঐক্যই মুক্তির পথ দেখায়-আজহারুল ইসলাম মান্নান

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২২৭ বার পঠিত

লাইভ সোনারগাঁও ডেস্ক:

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ৭ নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে দেশপ্রেমিক সৈনিক ও সাধারণ মানুষ একত্রিত হয়ে জাতির সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার জন্য আত্মোৎসর্গ করেছিল। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের মনে করিয়ে দেয়—যখনই জাতি সংকটে পড়ে, তখন জনগণের ঐক্যই মুক্তির পথ দেখায়।” জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় অনুষ্ঠিত র‍্যালী শেষে তিনি এসব কথা বলেন৷

 

মান্নান বলেন,যুবকরাই হচ্ছে জাতির প্রাণশক্তি। আজকের তরুণদের মধ্যেই রয়েছে পরিবর্তনের আগুন। আমরা চাই যুব সমাজকে সংগঠিত করে দেশের প্রতিটি ঘরে-ঘরে গণতন্ত্র ও ন্যায়ের বার্তা পৌঁছে দিতে। বিএনপি জনগণের দল—এই দলের মূল শক্তি হলো মানুষ, আর সেই মানুষই আমাদের আন্দোলনের প্রাণ।

 

এসময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব,সাবেক পৌর কমিশনার মোতালেব হোসেন, যুবদল নেতা রাকিব হাসান, কাউসার আহমেদ, বিএম ডালিম, সাদিকুর রহমান সেন্টু, জয়নাল আবেদীন ও মোহাম্মদ আলী,আরিফ হোসেন বাবু প্রমুখ।

 

র‌্যালিটি মোগরাপাড়া চৌরাস্তাসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক উৎসবমুখর পরিবেশে শেষ হয়। কর্মসূচিতে হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে গোটা এলাকা ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park