1. admin@livesonargaon.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁওয়ে বিএনপি নেতা আল মুজাহিদ মল্লিকের উদ্যোগে উঠান বৈঠক

  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

লাইভ সোনারগাঁও ডেস্ক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ” নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ শীর্ষক” উঠান বৈঠক ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত।

 

 

(২০) অক্টোবর সোমবার বিকালে সোনারগাঁও উপজেলার বৈদ্দার বাজার ইউনিয়নের উলুকান্দি বালুর মাঠ প্রাঙ্গণে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ” নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ শীর্ষক” উঠান বৈঠক ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

 

 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং সহসভাপতি সাবেক ছাত্রনেতা ও নারায়ণগঞ্জ -০৩ ( সোনারগাঁও – সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আল মুজাহিদ মল্লিক।

 

 

প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ” নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। দল ক্ষমতায় আসলে প্রতিটা নারী তার ন্যায্য অধিকার ও মর্যাদা পাবে নারী তার শতভাগ অধিকার ফিরে পাবে। প্রত্যেক এলাকায় কমিউনিটি ক্লিনিক করা হবে যাতে করে নারীরা চিকিৎসা সেবায় অবহেলিত না হয়, প্রতিটা নারীকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। এবং নারী ক্ষুদ্র ব্যবসায়ীদের সুদবিহীন ঋণ বিতরণ করে ব্যবসাকে বড় আকারে রূপান্তরিত করা হবে। এবং ৩১ দফার মানে বুঝাতে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেন।

 

 

 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,জনাবা সালমা আক্তার সোনারগাঁও উপজেলা মহিলাদল।

 

 

এ সময় আরো উপস্থিতি ছিলেন,ইয়াছমিন বেগম সহসাংগঠনিক সম্পাদক সোনারগাঁও উপজেলা মহিলাদল,মোসাঃ ফাতেমা বেগম সোনারগাঁও উপজেলা মহিলাদল নেত্রী,উম্মে হানি সোনারগাঁও উপজেলা মহিলাদল নেত্রী,মাসুদা বেগম সোনারগাঁও উপজেলা মহিলাদল নেত্রী, নাসরীন আক্তার প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park