1. admin@livesonargaon.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিনের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার: প্রার্থী ও ইউনিয়নবাসীর তীব্র প্রতিবাদ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২৯৮ বার পঠিত

লাইভ সোনারগাঁও ডেস্ক :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও আনিরা ইন্টারন্যাশনাল লিমিটেড–এর চেয়ারম্যান হাজী আশরাফ উদ্দিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।

 

সম্প্রতি “Sonargaon Protidin” নামের একটি ফেসবুক ফেক আইডি থেকে হাজী আশরাফ উদ্দিন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য প্রচার করা হয়। পোস্টটিতে ভিত্তিহীন অভিযোগের পাশাপাশি রাজনৈতিক বিদ্বেষমূলক মন্তব্যও করা হয়, যা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন প্রার্থী ও স্থানীয় বাসিন্দারা।

 

বিষয়টি জানাজানি হওয়ার পরপরই হাজী আশরাফ উদ্দিন এবং মোগরাপাড়া ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

হাজী আশরাফ উদ্দিন বলেন,“আমার বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। আমি কোনো রাজনৈতিক দলের প্রার্থী নই; জনগণের সেবা ও ইউনিয়নের উন্নয়নের লক্ষ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছি। ফেসবুকের মতো গণমাধ্যমে এই ধরনের অপপ্রচার দুঃখজনক ও নিন্দনীয়।

 

তিনি আরও বলেন, এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে কিছু ব্যক্তি সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি—এই ভুয়া আইডির ব্যবহারকারীদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।”

 

স্থানীয় ইউনিয়নবাসীরাও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, হাজী আশরাফ উদ্দিন বহু বছর ধরে এলাকায় সামাজিক কর্মকাণ্ড, উন্নয়নমূলক উদ্যোগ ও দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। এমন একজন সৎ ও জনপ্রিয় ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে একটি কুচক্রী মহল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

 

একজন স্থানীয় প্রবীণ ব্যক্তি বলেন, আমরা এমন ভুয়া প্রচারণার তীব্র নিন্দা জানাই। জনগণ সচেতন, তারা মিথ্যার রাজনীতিতে বিশ্বাস করে না। যিনি এলাকার উন্নয়নে দিনরাত পরিশ্রম করছেন, তার বিরুদ্ধে অপপ্রচার মানে জনগণের বিরুদ্ধে অপপ্রচার।

 

এদিকে, সোনারগাঁ থানার এক দায়িত্বশীল কর্মকর্তা জানান,বিষয়টি আমাদের নজরে এসেছে। ফেক আইডি সংক্রান্ত লিখিত অভিযোগ পেলে তদন্ত করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।

 

স্থানীয় সচেতন মহল বলছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠী ফেক আইডি ব্যবহার করে বিভ্রান্তিমূলক পোস্ট দিচ্ছে, যা সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তারা সবাইকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park