1. admin@livesonargaon.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

সোনারগাঁওয়ে যৌতুক না পেয়ে গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা

  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৫০ বার পঠিত

সোনারগাঁওয়ে যৌতুক না পেয়ে গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা

লাইভ সোনারগাঁও২৪ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাত ভাইয়াপাড়া গ্রামে যৌতুক না পেয়ে স্মৃতি রানী বর্মণ (২৫) নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল শনিবার (৪ অক্টোবর) দুপুরে নিহতের ভাই শ্যামু চন্দ্র বর্মণ বাদি হয়ে ৪ জনকে আসামী করে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। নিহতের লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, ২০১৭ সালে সাতভাইয়া পাড়া গ্রামের বেনু চন্দ্র বর্মণের ছেলে সনজিৎ চন্দ্র বর্মণের সঙ্গে কুমিল্লার সদর থানার আদর্শ উত্তর দূর্গাপুর গ্রামের যতীন্দ্র চন্দ্র বর্মণের মেয়ে স্মৃতি রানীর বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে পায়েল রানী বর্মণ নামের ৭বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্মৃতি রানীর স্বামী সনজিৎ চন্দ্র বর্মণ, শ্বশুর বেনু চন্দ্র বর্মণ, শাশুড়ি জোসনা রানী বর্মণ, খালাতো বোন স্বরসতি চন্দ্র বর্মণ মিলে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। পরে মেয়ের সুখের কথা চিন্তা করে তাদের দাবিকৃত যৌতুকের টাকা থেকে তিন লাখ টাকা পরিশোধ করা হয়। বাকি দুই লাখ টাকা না দেয়ায় গত শুক্রবার সকালে স্বামী সনজি ফোনে পুনরায় ওই টাকা দাবি করে এবং না দিলে সংসার না করার হুমকি দেয়। তারপর সন্ধ্যায় তারা খবর পান স্মৃতি রানী সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। পরিবারের সদস্যরা দ্রæত হাসপাতালে ছুটে গিয়ে স্মৃতিকে মৃত্যু দেখতে পান। এদিকে ঘটনার পর পরই অভিযুক্ত স্বামী ও বাড়ির লোকজন সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমেেপ্লক্সে গৃহবধুর লাশ রেখে পালিয় যায়।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, হত্যাকান্ডের ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park