1. admin@livesonargaon.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

সোনারগাঁওয়েএমপি প্রার্থী আল মুজাহিদ মল্লিকের গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

লাইভ সোনারগাঁও ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি আল মুজাহিদ মল্লিক।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর )বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বিভিন্ন মার্কেট ও দোকানদারদের মাঝে তিনি লিফলেট বিতরণ করেন।

এসময় নারায়ণগঞ্জ- ৩ আসনের এমপি প্রার্থী আল মুজাহিদ মল্লিক সবাইকে ৩১ দফার মানে বুঝিয়ে বলেন এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিএনপির পতাকাতলে থাকার আহবান জানান।

আল মুজাহিদ মল্লিক আরো বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করতে পারবে। এখনো দেশে নানা ষড়যন্ত্র চলছে, আমাদের ঐক্যবদ্ধ হয়ে তার মোকাবিলা করতে হবে। এসময় গণসংযোগে বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park