1. admin@livesonargaon.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যের ডাক দিলেন সোনারগাঁও বিএনপি

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৬ বার পঠিত

লাইভ সোনারগাঁও ডেস্ক:

তৃণমূলই দলের প্রাণ। তৃণমূল না থাকলে আমরাও থাকবো না। আওয়ামী লীগ পালিয়ে গেলেও কিছু কিছু দুষ্ট লোক সমাজে রয়েছে।

আমি বিশ্বাস করি যে নেতাকর্মীরা জীবন বাজি রেখে যুদ্ধ করে দ্বিতীয় স্বাধীনতা এনেছে তারা কখনো বিএনপির ক্ষতি করতে পারে না। অনেকেই জিজ্ঞাসা করেছে নারায়ণগঞ্জ-৩ এ সিদ্ধিরগঞ্জ একসাথে হওয়ায় আমি সেখানে নির্বাচন করবো কিনা? আমিতো নারায়ণগঞ্জ-৪ এ ছিলাম আর এখনো সেখানেই আছি। যদি মান্নান ভাই মনোনয়ন পায় সিদ্ধিরগঞ্জে আমি সর্বপ্রথম সমাবেশ করতে সহযোগীতা করবো। তাই যারা নির্বাচন করবেন দলের মধ্যে ষড়যন্ত্র কিংবা কোন্দল সৃষ্টি না করে চলুন ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে জয়ী করার জন্য কাজ করি। শনিবার(১৩ সেপ্টেম্বর)বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে “বর্তমান প্রেক্ষাপটে তৃণমূলের ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা” বিষয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে তিনি আরও বলেন,কারো সঙ্গে হিংসা করবেন না। সাংবাদিকদের ভুল তথ্য দেবেন না। কোনো অন্যায় কারীকেও প্রশ্রয় দেওয়া হবে না। আপনি কি বিনিময় পাওয়ার জন্য রাজনীতি করেছেন? তৃণমূলের সাথে ভাব দেখাবেন না। তাদেরকে ভালোবাসা দিন, আদর করুন। সামনে আমাদের অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করতে হবে।ক্লিন অপারেশন শুরু হবে। সতর্ক থাকবেন। নির্বাচন আসলে নতুন প্রার্থী আসতেই পারে। ঝগড়া করবেন না। এক টেবিলে বসে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের জন্য কাজ করুন।

 

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনা, জেলা মহিলা দলের সভাপতি নুরুন্নাহার, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক সেলিম হক রুমি, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, পৌরসভা বিএনপি সভাপতি শাহজাহান মিয়া,উপজেলা সহ সভাপতি মনিরুজ্জামান প্রমুখ।

 

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজিবসহ সোনারগাঁয়ের ১০ টি ইউনিয়ন ও পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতৃবৃন্দ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park