1. admin@livesonargaon.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

মাঝের চর মসজিদে মুসুল্লিদের সাথে মতবিনিময় করলেন হাজী আশরাফ উদ্দিন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৩০৭ বার পঠিত

লাইভ সোনারগাঁও ডেস্ক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী মোগরাপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাঝেরচর দক্ষিণপাড়া জামে মসজিদে স্থানীয় মুসল্লিদের সাথে মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন। শুক্রবার (২২ আগস্ট ২০২৫) জুমার নামাজ শেষে অনুষ্ঠিত এ সভায় ইউনিয়নের সার্বিক উন্নয়ন, অবহেলিত এলাকার পরিবর্তন ও সাধারণ মানুষের অধিকার আদায়ে তাঁর অঙ্গীকার তুলে ধরেন।

সভায় হাজী আশরাফ উদ্দিন বলেন, বিগত সময়ে সমগ্র ইউনিয়নে নাগরিকের মূল্যবান মতামত উপেক্ষা করা হয়েছে। উন্নয়ন ও পরিবর্তনের নামে কিছু ব্যক্তি শুধু নিজেদের ফায়দা নিয়েছে। জনগণকে বঞ্চিত করে তারা উন্নয়নের নামে অবহেলা করেছে। এই অবহেলা থেকে বেরিয়ে এসে প্রকৃত উন্নয়নমুখী ইউনিয়ন গড়ে তোলার সময় এসেছে।

তিনি আরও বলেন, আমার লক্ষ্য হলো মোগরাপাড়া ইউনিয়নের প্রতিটি গ্রামে সমানভাবে উন্নয়ন পৌঁছে দেওয়া। অবহেলিত সড়ক সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ-মাদরাসার উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান এবং নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার। আমি কোনো ব্যক্তিস্বার্থে নয়, আপনাদের স্বার্থে কাজ করবো। আমি বিশ্বাস করি, আপনারা আমাকে দোয়া ও সহযোগিতা করবেন।

সভায় উপস্থিত ছিলেন জনাব গোলাম মাহমুদ মাষ্টার, জনাব হাজী মো. করিম মেম্বার, জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম, জনাব মো. মিজানুর রহমানসহ মাঝেরচর দক্ষিণপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার বিপুল সংখ্যক মুসল্লি। উপস্থিত সকলেই উন্নয়নমুখী নেতৃত্বের প্রয়োজনীয়তার বিষয়ে মত প্রকাশ করেন।

নিজেকে এলাকাবাসীরই সন্তান উল্লেখ করে হাজী আশরাফ উদ্দিন বলেন, “আমি মো. হাজী আশরাফ উদ্দিন, পিতা মৃত হাজী মো. ছামছুদ্দিন, কাবিলগঞ্জ বিন্নিপাড়া গ্রামের সন্তান। আপনাদের কেউ আমার চাচা, কেউ মামা, কেউ ভাই। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে সহযোগিতা করবেন। আমি আপনাদের সেবার সুযোগ চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ পাক আমাকে কামিয়াব করেন।

পরিশেষে তিনি মুসল্লিদের উদ্দেশে অনুরোধ জানিয়ে বলেন, “আপনারা বাড়িতে ফিরে মা-বোনদের কাছে আমার সালাম পৌঁছে দেবেন এবং আমার জন্য দোয়া করতে বলবেন। আমি যেন আপনাদের দোয়ার বরকতে ইউনিয়নের উন্নয়নে কাজ করতে পারি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park