1. admin@livesonargaon.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

সোনারগাঁওয়ে উন্নয়নের প্রতিস্রুতি ও লিফলেট বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৩৪৮ বার পঠিত

আরাফাত হোসেন সিফাত:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পরবর্তী উন্নয়নের প্রতিস্রুতি ও লিফলেট বিতরণ করেছেন চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ আশরাফ উদ্দিন। শুক্রবার (১লা আগষ্ট) দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড কাজিরগাঁও উত্তর পাড়া জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় শেষে কাজিরগাঁও গ্রাম এলাকায় লিফলেট বিতরণ করেন এবং অত্র এলাকার উন্নয়নের প্রতিস্রুতি দেন।

চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ আশরাফ উদ্দিন গ্রামবাসীদের উদ্দেশ্য করে বলেন, আসসালামু আলাইকুম, আজকে পবিত্র জুমাবার, জুমার নামাযের ফযিলতও আলাদা। জুমআর দিন আল্লাহতায়ালার নিকট মহান দিন, যা কোরআন ও হাদিসে বিশেষ মর্যাদার অধিকারী। এমন দিনে অত্র এলাকার সকল শ্রেণীর লোকজন সমবেত হয়েছি- জুমআর নামায আদায় করবো বলে। আপনাদের গ্রামের অ্যাডভোকেট শাহাদাত হোসেন চৌধুরী সাহেব, মানিক সরকার প্রধান সাহেব, গোলাম হোসেন সাহেব, মাহফুজ হোসেন সাহেব, মাজহারুল ইসলাম সাহেব এবং কাজিরগাঁও জামে মসজিদের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দসহ ও অত্র এলাকার সকল শ্রেণী পেশার মুসল্লীদের সাথে পরকালের কিছু অর্জনের জন্য মসজিদে হাজির হয়েছি। নামাজের পূর্বে আপনাদের বিরক্ত করার জন্য আমি সবিনয়ে ক্ষমা প্রার্থনা করছি।

আমি হাজী মোঃ আশরাফ উদ্দিন, পিতাঃ মৃত হাজী মোঃ ছামছুদ্দিন, কাবিলগঞ্জ বিন্নিপাড়া গ্রামের সন্তান। আপনারা কেউ আমার চাচা, আবার কেউ মামা অথবা ভাই ও বন্ধু। আপনাদের সামনে উপস্থাপিত হয়েছি একটি ম্যাসেজ দেওয়ার জন্য – বিষয়টি হলোঃ আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন নির্দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করবো ইনশাআল্লাহ। আমি কোন রাজনৈতিক দলের প্রতিনিধি নই। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোগরাপাড়া ইউনিয়নে উন্নয়ন করার লক্ষ্যে আপনাদের সেবা করতে চাই, হতে চাই আপনাদের সেবক।

প্রিয় কাজিরগাঁও এলাকাবাসী, আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের সহযোগিতা ও দোয়া চাই। আপনারা আমার নির্বাচনে সহযোগিতা করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি এ ও বলতে চাই, আপনাদের সহযোগিতায় কামিয়াবি হলে এই কাজিরগাঁওয়ের উন্নয়নের কাজ দিয়েই সূচনা হবে নির্বাচন পরবর্তী উন্নয়ন ও পরিবর্তনের ধারা। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং নির্বাচনে সহযোগিতা করবেন বলে আশাবাদী। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা করি, আল্লাহ হাফেজ।

চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ আশরাফ উদ্দিনের নির্বাচনী প্রচার প্রচারণার অংশ হিসেবে উপস্থিত সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করে নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়া হয়। এসময় মোগরাপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কাজিরগাঁও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park