1. admin@livesonargaon.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

সোনারগাঁওয়ে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ২ কোটি টাকার মালামাল লুট

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৯৮ বার পঠিত

সোনারগাঁওয়ে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ২ কোটি টাকার মালামাল লুট

আরাফাত হোসেন সিফাত:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একই বাড়ির ৪টি পরিববারের লোকজনকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, আইফোনসহ ২ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ১৫-১৬ জনের একটি ডাকাতদল।

গতকাল সোমবার ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর এলাকার মৃত সোনা মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

সোনারগাঁও থানারঅভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর এলাকার মৃত সোনা মিয়ার ছেলে কামরুল ইসলাম, জহিরুল ইসলাম, রফিকুল ইসলাম ও ফারুকুল ইসলাম চার ভাই দীর্ঘ দিন যাবত সৌদি আরবে প্রবাসে থাকেন। বাড়িতে তাদের মা, স্ত্রী’রা ও সন্তান ছাড়া আর কেউ ছিলো না। ভুক্তভোগী প্রবাসী কামরুলের স্ত্রী উম্মেহানী ও জহিরুলের স্ত্রী উর্মী আক্তার অভিযোগ করে বলেন, আমাদের বাসায় কোনো পুরুষ না থাকায় সংঘবদ্ধ একদল ডাকাত আমাদের বাসায় ঢুকে লোহার সাবাল দিয়ে দরজা ভেঙ্গে আমাদের সন্তান এবং শাশুড়ীর গলায় ছুরি ও অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিসহ সবকিছু তছনছ করে চারজনের রুমে থাকা মোট ৭৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২২ লক্ষ টাকা মোবাইলসহ প্রায় ২ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। আমরা পুরো পথে নেমে গেছি। ডাকাতদল আমাদের পুরো নিঃস্ব করে দিয়েছে। প্রশাসনের কাছে এ ঘটনার সঙ্গে জড়িত ডাকাতদের দ্রুত গ্রেপ্তার করে আমাদের বেঁচে থাকার সম্বলগুলো উদ্ধার করে দেয়া ও তাদের শাস্তির দাবী জানাই।

সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মো. রাশেদুল হাসান খান বলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আসিফ ইমামসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park