1. admin@livesonargaon.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

সোনারগাঁওয়ে গ্রামবাসীদের নিয়ে চেয়ারম্যান প্রার্থী আশরাফের মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২১৮ বার পঠিত

আরাফাত হোসেন সিফাত:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্রামবাসীদের সাথে মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ আশরাফ উদ্দিন। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ ও বিন্নিপাড়া গ্রামবাসীদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোঃ মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী হাজী মোঃ আশরাফ উদ্দিন।

প্রধান অতিথি তার বক্তব্যে গ্রামবাসীদের উদ্দেশ্য করে

বলেন, ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন যে, আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী হয়ে বিভিন্ন ভাবে নির্বাচনী প্রচার প্রচারনার কাজ চালাচ্ছি। যেহেতু আমি কোন রাজনৈতিক সংগঠক না, সেহেতু আমাকে অত্র ইউনিয়নের সকল ধর্মের ও শ্রেণী পেশার মানুষের সাথে নিজেকে পরিচিত করার লক্ষ্যে আমি অনেক আগেই এই কার্যক্রম শুরু করেছি। একদিকে পরিচয় গণসংযোগ, অন্য দিকে নির্বাচনী উঠান বৈঠকের কাজটাও শুরু করতে চাই। যেহেতু আমি এই গ্রামের সন্তান, বাবাও এই গ্রামের, তার সাথে আমার আরো দুই ভাই মোঃ কুতুবউদ্দিন ও মোঃ সাহাব উদ্দিন সহ আপনারা আছেন, আপনাদের সাথেই আমরা প্রথম উঠান বৈঠক শুরু করার প্রত্যয়ে আমরা আপনাদের নিমন্ত্রণ জানিয়েছি। আমরা অভিভূত ও আনন্দিত আজকে আপনারা আমাদের ডাকে সারা দিয়ে এখানে সমবেত হয়েছেন। প্রথম উঠান বৈঠককে সাফল্য করার লক্ষ্যে আপনারা যারা এখানে সমবেত হয়েছেন আমি আশরাফ উদ্দিন আপনাদের কাছে কৃতজ্ঞ।

প্রিয় এলাকাবাসী, আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমি দৃঢ়ভাবে বলতে চাই, কাবিলগঞ্জ ও বিন্নিপাড়া গ্রাম যেমন আপনার, তেমনি আমার, আপনাদের দোয়া ও সহযোগিতায় এবং আপনাদের সাথে নিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। আপনাদের সহযোগিতায় আমি কাবিলগঞ্জ গ্রামে ইতিহাস সৃষ্টি করতে চাই। উপহার দিতে চাই কাবিলগঞ্জ গ্রামে ইতিহাসে প্রথম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আপনারা আমার নির্বাচনী প্রচারনা থেকে শুরু করে নির্বাচনের শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন বলে আমি বিশ্বাস করি। আপনাদের সাথে নিয়ে মোগরাপাড়া ইউনিয়নে পরিবর্তন ও উন্নয়নের ক্ষেত্র তৈরি করতে চাই এবং এই ইউনিয়নের প্রত্যেক ধর্ম, বর্ণ ও শ্রেণী ভেদাভেদ ভুলে করতে চাই সেবা, হতে চাই আপনাদের সেবক।

প্রিয় এলাকাবাসী, পরিশেষে আমি আবারো বলতে চাই যে, আমি আপনাদের গ্রামের সন্তান, আমি অনেক সাহস ও স্বপ্ন নিয়ে আগামী নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। তাই আপনারা আমাকে নয়, আপনাদের গ্রামকে একজন চেয়ারম্যান উপহার দিবেন বলে আমি বিশ্বাস করি। আমি কামিয়াবি হলে আমি চেয়ারম্যান হবো না, চেয়ারম্যান হবে কাবিলগঞ্জ ও বিন্নিপাড়ার প্রত্যেকটি মানুষ। তাই আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা চাই। আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করি, আল্লাহ হাফেজ।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ কুতুবউদ্দিন, মোঃ সাহাব উদ্দিন, হাজী মোঃ গিয়াসউদ্দিন, হামিদুল হক, সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক মেম্বার মোঃ ফরিদ উদ্দিন, সুফি মাওলানা মোঃ হারুনর রশীদ, সাবেক মেম্বার মজিবুর রহমান, আবুল বাশারসহ কাবিলগঞ্জ ও বিন্নিপাড়া গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছয় শতাধিক গ্রামের সাধারণ মানুষ। মতবিনিময় সভায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং দুই গ্রামবাসীর সম্মানে দুপুরের খাবারের আয়োজন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park