1. admin@livesonargaon.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁয়ে নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে লক্ষ্যে শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

লাইভ সোনারগাঁও ডেস্ক :

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফার আলোকে নারীদেরকে নিয়ে “জাতীয় উন্নয়নে নারীর অংশগ্রহণ -গণতন্ত্র, সমতা ও অগ্রগতির প্রতিশ্রুতি” শীর্ষক বিএনপির নির্বাচনী ভাবনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

(২৫)অক্টোবর শনিবার বিকেলে সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়েনর চৌধুরীগাঁও এলাকায় মহিলাদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফার আলোকে নারীদেরকে নিয়ে জাতীয় উন্নয়নে নারীর অংশগ্রহণ,গণতন্ত্র, সমতা ও অগ্রগতির প্রতিশ্রুতি শীর্ষক আলোচনা সভা ও লিফলেট বিতরণ করেন।

 

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন- সাবেক ছাত্রনেতা সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহসভাপতি ও নারায়ণগঞ্জ -০৩ (সোনারগাঁও – সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব মোঃ আল মুজাহিদ মল্লিক।

 

 

এ সময় সভাপতিত্ব করেন জনাবা সালমান আক্তার সভাপতি সোনারগাঁও উপজেলা মহিলাদল। অনুষ্ঠানে উপস্থিতি মা বোনদের হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন ও ৩১ দফা বাস্তবায়নের লক্ষো তিনি বলেন, আমাদের দল ক্ষমতায় গেলে নারীর সুমর্যাদা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাবো, প্রতিটা নারী তার ন্যায্য অধিকার ফিরে পায় সে লক্ষ্যে কাজ করবো এবং প্রতিটা নারীর চিকিৎসা সেবা নিশ্চিতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুচিকিৎসা প্রদানসহ বিনামূল্য রেশনের ব্যবস্থা ও নারীর কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা হবে, বিএনপি ক্ষমতায় আসলে মা-বোনদের আর নির্যাতিত হতে হবে না বলে ব্যক্ত করেন তিনি।

 

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা মহিলাদলের সহসাংগঠনিক সম্পাদক ইয়াসমিন আক্তার,  সোনারগাঁও উপজেলা মহিলাদল নেত্রী মর্জিনা বেগম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আমিনুল মোল্লা শান্ত, সহসম্পাদক সালমান হোসেন, যুবদল নেতা এ্যাড মাহমুদুল হাসান রঞ্জু,কৃষকদল নেতা লুৎফর রহমান, ছাত্রদল নেতা নুরুজ্জামান,আরমান, নাসিমা বেগম,জাহানারা বেগম, মোসাঃ ফাতেমা বেগম, উম্মে হানি ও মাসুদা বেগম প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park