1. admin@livesonargaon.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৭০ বার পঠিত

সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

লাইভ সোনারগাঁও ডেস্কঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দৈনিক সংবাদের সোনারগাঁ প্রতিনিধি মাহববুল ইসলাম সুমনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।

গতকাল শনিবার সকালে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সোনারগাঁয়ের সকল সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

সাংবাদিক ইমরান হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক আব্দুস সাত্তার প্রধান, হাসান মাহমুদ রিপন, আবু বকর সিদ্দিক, শাহাদাত হোসেন রতন, রবিউল হুসাইন, ফরিদ হোসেন, মশিউর রহমান, কামরুজ্জামান রানা, শিশু কিশোর সংগঠন খেলাঘর সোনারগাঁ উপজেলা শাখার সাধারণ সম্পাদক লায়ন রাজা রহমান, আনোয়ার হোসেন প্রমুখ।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় সোনারগাঁ প্রেস ক্লাব, সোনারগাঁ রিপোর্টার্স ক্লাব, সোনারগাঁ থানা প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক ও পরিবেশ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, জৈনপুর থেকে শুরু করে পিরোজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় পর্যন্ত সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আওতায় হালকা যানবাহন চলাচলের জন্য নির্মাণ করা হয়। এ সড়ক দিয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও ফাটল সৃষ্টি হয়। ফলে গত মে মাসে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

গত ২০ আগস্ট সিমেন্ট ভর্তি করে একটি ট্রাক কোম্পানিতে যাওয়ার সময় এলাকাবাসী বাধা দেয়। এসময় কোম্পানির ঠিকাদার আবু সাঈদের নেতৃত্বে আবুল কালাম সোপান, নাঈম, লিটনসহ ১০-১২ জনের একটি দল লাঠিসোটা নিয়ে গ্রামবাসীর ওপর হামলা করে ৭ জনকে আহত করে। এ ঘটনায় কোম্পানি ও গ্রামবাসীর পক্ষ থেকে পৃথক অভিযোগ দায়ের করা হয়। কোম্পানির অভিযোগটি মামলা হিসেবে নথিভূক্ত হলেও গ্রামবাসীর অভিযোগ আমলে নেয়নি। তবে ওই মামলায় সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের নাম ওই মামলায় জড়িয়ে দেওয়া হয়।

মানববন্ধন কর্মসূচীতে বক্তরা বলেন, অন্যায়ের প্রতিবাদ করার কারনে সাংবাদিক সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পুলিশ উৎকোচের বিনিময়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কোম্পানির পক্ষে সঠিক তদন্ত ছাড়া সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ও উপ-পরিদর্শক(এসআই) হারুন মিয়া মিথ্যা মামলা গ্রহন করেন। দ্রুত মামলা থেকে সাংবাদিক সুমনের নাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তে প্রমাণ পেয়ে মামলা গ্রহন করা হয়েছে। তবে কোম্পানির পক্ষ থেকে সুবিধা গ্রহনের বিষয়টি সত্য না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park