1. admin@livesonargaon.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদী দূষণ বন্ধে মানববন্ধন এলাকাবাসীঁর

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪০ বার পঠিত

লাইভ সোনারগাঁও ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ব্রহ্মপুত্র নদ দূষণ বন্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শনিবার দুপুরে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন মাঝেরচর বাসস্যান্ডে এই মানববন্ধন পালন করা হয়েছে । মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ-৩ আসেনর বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক। প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, এলাকায় বহুজাতিক কোম্পানির কারখানার বর্জ্য ও বিষাক্ত পানি ব্রহ্মপুত্র নদে ফেলা হচ্ছে এতে প্রতিনিয়ত নদের পানি দূষিত হয়ে পড়ছে। সরকারের কোটি টাকা দিয়ে নদী খনন করা হলেও নদের পানি কোনো কাজে আসছে না। কারখানার বর্জ্য একটি নির্দিষ্ট ড্রেনেজ ব্যবস্থায় সেন্ট্রাল ইটিপির মাধ্যমে পরিশোধন করতে হবে। কারখানার বর্জ্য ব্রহ্মপত্র নদে না ফেলার দাবি জানান তিনি। উপজেলার জামপর ইউনিয়ন বাসিন্দারা জানান , প্রতিনিয়ত কারখানার বর্জ্যমিশ্রিত পানি এ নদে ফেলার কারণে পানি দূষিত হয়ে পড়েছে। এতে নদের মাছসহ জলজ প্রাণি বিলুপ্তির পথে। ব্রহ্মপত্র নদে বর্জ্য ফেলার প্রতিবাদে একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। দূষণকারীরা অর্থবিত্তশালী হওয়ায় প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না। এলাকাবাসিঁ আরো বলেন, দূষণকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নদী দূষণ রোধে সরকার ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park