1. admin@livesonargaon.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা ও লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯১ বার পঠিত

লাইভ সোনারগাঁও ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপ রেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি ও যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

 

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় উপজেলা বিএনপি নেতা মাসুম রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব।

খাইরুল ইসলাম সজিব বলেন, ইসলাম কারো একার নয়, ইসলাম আমাদের সবার। যারা ইসলাম ধর্মকে ব্যবহার করে জান্নাত পাইয়ে দেয়ার কথা বলে ভোট চাইছেন তারা সাবধান হয়ে যান! ৫ই আগস্টের আগে আপনারা কোথায় ছিলেন? দেশের সাধারণ জনগণ সবই জানেন।

আলোচনা সভা ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, যুবদল নেতা কাউছার আহমেদ, রাকিব হাসান, রুবেল হোসাইন, জাসাসের নজরুল ইসলাম, শ্রমিক দল নেতা জুয়েল রানা ও যুবদল নেতা ইমরান ফারুকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগন।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park