1. admin@livesonargaon.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

সোনারগাঁয়ে দৈনিক খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

লাইভ সোনারগাঁও ডেস্ক:

 

দৈনিক খবরের কাগজের পত্রিকার ৩য় বছরে পদার্পন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

 

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সোনারগাঁও রিপোর্টার ক্লাবে আনুষ্ঠানিক ভাবে কেক কাটার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। দৈনিক খবরের কাগজের পত্রিকার সোনারগাঁ উপজেলা প্রতিনিধি ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ রিপোটার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধান।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের অসিত কুমার দাস, যুগান্তর পত্রিকার সাংবাদিক আল-আমিন তুষার, নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক হাসান মাহমুদ রিপন,

দৈনিক মানবজমিনের আবু বকর সিদ্দিক, সমকাল পত্রিকার সাংবাদিক শাহাদাত হোসেন রতন, দেশ রূপান্তর পত্রিকার রবিউল হোসেন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক মাজহারুল ইসলাম,দৈনিক আমাদের সময়ের

পত্রিকার মিজান রহমান, দৈনিক যায়যায়দিনের কামরুজ্জামান রানা, কালবেলা পত্রিকার সাংবাদিক রুবেল মিয়া, বাংলা টিভির সাংবাদিক শফিকুল ইসলাম।

 

এসময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক মনির হোসেন, শাহিন সাকি, আকাশ মিয়া, কবির হোসেন, ডালিম হোসাইন, আরাফাত হোসেন সিফাত, তৌরভ হোসেন, রাশেদুল হাসান রাসেল, হিরুসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দৈনিক খবরের কাগজের পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ আগামীর জন্য উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park