
লাইভ সোনারগাঁও ডেস্ক:
নারায়ণগঞ্জ জেলধীন সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে চুনা ভাট্টি গুড়িয়ে দেয় এবং অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কতৃপক্ষ। ১৪ সেপ্টেম্বর রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে পিরোজপুর ইউনিয়ন ঝাউচর বালুর মাঠ সংলগ্ন দুই ভাট্রি বিশিষ্ট চুনা ভাট্টি গুড়িয়ে দেয়া হয়েছে। তানভীর পেপার মিলস সংলগ্ন তিন রাস্তার মোড় হইতে আনুমানিক ২০০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন নেতৃত্বে সোনারগাঁ জােনের প্রকৌশলী শফিউল আউয়ালের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন।চুনা ভাট্টির স্থাপনা গুলো এক্সক্যাভেটর মাধ্যমে ভেঙ্গে দেয় হয়ে। এ সময় তিতাস কতৃপক্ষ থেকে বলা হচ্ছে সোনারগাঁ উপজেলার যেখানেই অবৈধ গ্যাস সংযোগের সন্ধান পাওয়া যাবে সেখানেই অভিযান পরিচালনা করা হবে।