1. admin@livesonargaon.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

সোনারগাঁয়ে খালপাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৩৫৩ বার পঠিত

সোনারগাঁয়ে খালপাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

লাইভ সোনারগাঁ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও এলাকার ওলামা নগর খালপাড় বেড়িবাদের পূর্বপাশ থেকে রতন (৩৮) নামে একজনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার দুপুরে ওলামনগর খালপাড় এলাকায় নিহতের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে বিকেলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন।

নিহত রতন উপজেলার কাঁচপুর ইউনিয়নের সেনপাড়া এলাকার মো. মালেক মোল্লার ছেলে।

নিহত রতন তার স্ত্রী সন্তানকে সঙ্গে নিয়ে কাঁচপুর ইউনিয়নের নাওড়া ভিটা এলাকার দেলোয়ার হোসেনের বাড়িয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান বলেন, নিহত রতনের লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের নামে থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park