1. admin@livesonargaon.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

সোনারগাঁও কেন্দ্রিক রাজনীতিতে নতুন দিগন্ত, শক্ত অবস্থানে বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮২ বার পঠিত

লাইভ সোনারগাঁও ডেস্ক:

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ) সংসদীয় আসনের নতুন সীমানা বিন্যাসকে রাজনৈতিক বিশ্লেষকরা গুরুত্বের সঙ্গে দেখছেন। নতুন সীমানা অনুযায়ী সিদ্ধিরগঞ্জ থানাকে সোনারগাঁও আসনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিনের রাজনৈতিক অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।

 

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জে জনসমর্থন ও রাজনৈতিক প্রভাব বিস্তার করে আসা গিয়াসউদ্দিনের জন্য নতুন আসন বিন্যাস কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ উভয় এলাকার জনগণের সঙ্গে তার নিবিড় সম্পর্ক আসন্ন নির্বাচনে তাকে শক্ত অবস্থানে রাখবে।

নতুন আসন বিন্যাসকে স্বাগত জানিয়ে গিয়াসউদ্দিন সংবাদ মাধ্যমে বলেন-

 

“সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জের জনগণ ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে। আমি যেমন সিদ্ধিরগঞ্জের মানুষের জন্য নিবেদিত থেকেছি, তেমনি সোনারগাঁওবাসীর সেবাতেও নিজেকে সমর্পিত করতে চাই। দলের ঘোষিত আগামীর রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে আমি দুই এলাকার জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মী এবং সাধারণ জনগণের ভালোবাসা, আস্থা ও ঐক্যই আমাদের আগামী দিনের শক্তি হবে।

 

স্থানীয় বিশিষ্টজনরা মনে করছেন, গিয়াসউদ্দিনের এই রাজনৈতিক অর্জন শুধুমাত্র ব্যক্তিগত নয়, বরং সোনারগাঁওয়ের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। সমর্থকরা আশা করছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি সোনারগাঁও কেন্দ্রিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশন গত ৪ সেপ্টেম্বর দেশের ৩০০ আসনের সীমানা পুনর্বিন্যাসের ফলাফল ঘোষণা করেছে। নতুন নিয়ম অনুযায়ী নারায়ণগঞ্জ-৩ আসনে সোনারগাঁও উপজেলা ও সিদ্ধিরগঞ্জ থানা অন্তর্ভুক্ত হয়েছে।

 

এদিকে, সীমানা পরিবর্তনকে ঘিরে সোনারগাঁওয়ের রাজনৈতিক অঙ্গনে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park