1. admin@livesonargaon.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

সোনারগাঁওয়ে “সিকা” বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সনদপত্র, ক্রেস্ট, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরষ্কার প্রদান

  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৪৭৫ বার পঠিত

লাইভ সোনারগাঁও ডেস্ক:

 

নারায়ণগঞ্জের সোনারগাঁও খালেক আঞ্জুমান স্কুলের আয়োজনে “সিকা” বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সনদপত্র, ক্রেস্ট, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরষ্কার প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগষ্ট) বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ এলাকায় স্কুল প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

 

সাংস্কৃতিক অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা হাজী মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মোঃ আশরাফ উদ্দিন।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছ? আমার ছোট ছোট বাবা-মায়েরা সবাই কেমন আছ? আলহামদুলিল্লাহ। সোনারগাঁ খালেক আঞ্জুমান স্কুলের সম্মানিত অভিভাকবৃন্দ, আপনারা কেমন আছেন? আমি স্টেজে বসে আপনাদের সবাইকে দেখছি আর ভাবছি কত সাজানো গুছানো আয়োজন? স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মা-বাবা-সন্তান! চমৎকার আবহ, আমি অত্যন্ত মুগ্ধ। সম্মানিত অভিভাবকবৃন্দ আপনাদের সন্তানদের দেখে আজ আমার ছেলেবেলার স্মৃতিগুলো চোখে ভাসছে। আমি যখন প্রাইমারী স্কুলে পড়ি, তখন কেজি স্কুলের নামগন্ধ ও ছিলনা। প্রাথমিক স্কুল গুলোতে যে পরিবেশ পরিস্থিতি ছিল তার সাথেই মিলেমিশে আমাদের শিক্ষা অর্জন করতে হয়েছে। আজকের এই তথ্য প্রযুক্তির যুগে আপনার সন্তানের যথাযথ শিক্ষার জন্য স্কুলের পরিবেশ, যোগ্য শিক্ষক ও সঠিক শিক্ষা পদ্ধতির সমন্বয়ে গঠিত ” সোনারগাঁ খালেক আঞ্জুমান স্কুল” কে বেছে নিয়েছেন। শিক্ষকরা পাঠদান করবেন, নিয়মানুবর্তীতা শিখাবেন সাথে শিখাবেন নীতি নৈতিকতা। আর আপনারা যারা অভিভাবক আছেন আপনারা শিক্ষকদের সহযোগীতা করবেন, তবেই আপনার সন্তান আপনাদের প্রত্যাশা অনুযায়ী ফলাফল দিবে।

 

প্রিয় অভিভাবকবৃন্দ, আমার জানামতে আজকের যে আয়োজন তারমধ্যে উল্লেখযোগ্য ও ঈর্শনীয় অর্জন হলো ” সোনারগাঁ আইডিয়াল কিন্ডারগার্টেন এসোসিয়েশন -সিকা” বৃত্তিতে ২০২৪ সালে এই স্কুলের ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৮৩ জনই বৃত্তি অর্জন করেছে। যার মধ্যে ৪০ টি টেলেন্টপুল, ২৬ টি ১ম গ্রেড এবং ১৭ টি জেনারেল গ্রেডে বৃত্তি পেয়েছে। এই অর্জন সম্ভব হয়েছে শিক্ষার্থীদের আনলিমিটেড চেস্টা, আপনাদের এবং শিক্ষকদের সঠিক গাইডলাইনের ফলে। ভবিষ্যতেও আপনারা সবাই সমন্বয় করে কাজ করবেন তাহলে স্কুলের এই ফলাফলের ধারাবাহিকতা থাকবে বলে আমি বিশ্বাস করি।

 

প্রিয় স্থায়ী ও অস্থায়ী অভিভাবকবৃন্দ, মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা এবং অত্র এলাকার ভাই-বোনেরা আমি হাজী মোঃ আশরাফ উদ্দিন, পিতা: মৃত- হাজী মোঃ ছামছুদ্দিন, বাড়িঃ কাবিলগঞ্জ বিন্নিপাড়া। আমি অভিভূত ও আনন্দিত যে, আপনারা স্কুল কর্তৃপক্ষ, অভিভাবকবৃন্দ ও অতিথিবৃন্দ সহ সকলেই আমাকে যে সম্মান দিয়েছেন আজ তারই ফলশ্রুতিতে আমি বলতে চাই, মোহাম্মদ ফিরোজ হোসাইন সাহেবের প্রতিষ্ঠায়, অধ্যক্ষ কামাল মোল্লার তত্ত্বাবধানে অত্র এলাকার শিক্ষার মান উন্নয়নে স্কুলটি যেভাবে ভূমিকা রাখছে, আমিও একজন সফল সেবক হয়ে ভূমিকা রাখতে চাই অত্র এলাকার সামাজিক উন্নয়নে। আর সেজন্য আমি চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে করতে চাই মোগারাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন। যারজন্য আপনাদের সঠিক দিক নির্দেশনা ও সহযোগীতার প্রয়োজন। আশাকরি আপনারা আমার নির্বাচনে স্বত:স্ফূর্ত সহযোগীতা করবেন, কারণ আমি কোন দলীয় সংগঠক না। মোগরাপাড়া ইউনিয়নের নির্দলীয় সংগঠক হয়ে কাজ করতে চাই সকল শ্রেণির, ধর্ম ও বিভিন্ন পেশার নাগরিকদের জন্য। করতে চাই উন্নয়ন, আনতে চাই পরিবর্তনের ধারা। সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে সেই সুযোগ দান করেন। আসসালামু আলাইকুম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হাজী মনিরুজ্জামান, হাজী মোঃ জহিরুল ইসলাম জজ, হাজী মোঃ মহসিন, হাজী সফি সেলিম, হাজী আবুল বাশার, হাজী মজিবুর রহমান মেম্বার সহ

 

সোনারগাঁও খালেক আঞ্জুমান স্কুলের শিক্ষকবৃন্দ, সকল শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সোনারগাঁও খালেক আঞ্জুমান স্কুলের অধ্যক্ষ কামাল মোল্লা। অনুষ্ঠান শেষে “সিকা” বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট প্রদান, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক এর পুরষ্কার প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park