1. admin@livesonargaon.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

সোনারগাঁওয়ে যুবতীর গলা কাটা লাশ উদ্ধার, স্বামী আটক

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৩৩৩ বার পঠিত

সোনারগাঁওয়ে যুবতীর গলা কাটা লাশ উদ্ধার, স্বামী আটক

আরাফাত হোসেন সিফাত:

সোনারগাঁও উপজেলায় মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় বুধবার (২৬ নভেম্বর) ১২ টার দিকে রিয়া মনি (২১) নামে এক যুবতীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় স্ত্রী হত্যা সন্দেহ নিহতের স্বামী আদিলকে (২৭) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

পুলিশের হাতে আটক আদিল গত ৮ বছর যাবত সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় অবস্থিত র‌্যাংগস গ্রুপের কারখানায় বাবুর্চি হিসেবে কাজ করছেন। তার বাড়ি জামালপুর জেলার সদর থানার চুনুটিয়া গ্রামে। তার বাবার নাম বাদশা মিয়া। সে গত ১১ মাস আগে পারিবারিকভাবে একই জেলা ও থানার শেখপাড়া (মন্ডলবাড়ির) হালিম মন্ডলের মেয়ে রিয়া মনিকে বিয়ে করে সোনারগাঁওয়ের র‌্যাংগস গ্রুপের আবাসিক কোয়াটারে বসবাস করছেন।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আদিল তার স্ত্রীর জন্য সকালে নাস্তা আনতে বের হয়। পরে সকাল ৯টার দিকে ২টি পরোটা নিয়ে কোয়াটারে আসেন আদিল। এ সময় রুমে ঢুকে একটি ধারালো বটির আঘাতে স্ত্রী রিয়া মনির গলা কাটা ও মাথায় কোপ দিয়ে হত্যা করা রক্তাক্ত লাশ খাটের উপর পড়ে থাকতে দেখতে পান। এ সময় রুমে ভেতর কাউকে দেখতে না পেয়ে ডাক চিৎকার শুরু করলে, এলাকাবাসী ও র‌্যাংগসের নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে আসেন।
এদিকে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ পুলিশ কল পেয়ে ঘটনাস্থলে এসে স্বামী আদিলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। পরে বেলা ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের (অঞ্চল-খ) অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে পুলিশের (অঞ্চল-খ) অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ বলেন, আপাতত রিয়া মনি হত্যাকান্ডে তার স্বামী আদিলকে জিজ্ঞাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে এই হত্যাকান্ডে অন্য কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখা হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park