1. admin@livesonargaon.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

সোনারগাঁওয়ে মাদকমুক্ত সমাজ গঠনের পাশাপাশি স্বাস্থ্যসেবায়ও মানবকল্যাণ সংগঠন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৬০ বার পঠিত

লাইভ সোনারগাঁও ডেস্ক ঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ষোল্লপাড়া মানবকল্যাণ ও উন্নয়ন সংগঠনের উদ্যোগে একদিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে ইউএস বাংলা মেডিকেল থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

 

আয়োজকদের সূত্রে জানা যায়, ষোল্লপাড়া ও সোনারগাঁ পৌরসভার বিভিন্ন এলাকার নারী, পুরুষ, শিশু ও বয়স্কসহ বিপুল সংখ্যক মানুষ এ চিকিৎসাসেবা গ্রহণ করেন। স্বাস্থ্যসেবার পাশাপাশি রোগীদের মাঝে বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শও প্রদান করা হয়।

 

স্থানীয়দের মতে, ষোল পাড়া মানবকল্যাণ ও উন্নয়ন সংগঠন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও ক্রীড়া কার্যক্রম পরিচালনা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদকবিরোধী কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি ইতোমধ্যে এলাকাবাসীর আস্থা অর্জন করেছে।

 

বিশেষ করে যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সংগঠনটির সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিভিন্ন ধরনের পরামর্শ, সহযোগিতা ও পুনর্বাসনমূলক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলেও জানা গেছে।

 

এ বিষয়ে মানবকল্যাণ সংগঠনের ইঞ্জিনিয়ার মো. বাবুল মোল্লা বলেন, আমি এই গ্রামের সন্তান। আমাদের এলাকায় শিক্ষার হার তুলনামূলক কম হওয়ায় অনেক তরুণ-যুবক অল্প বয়সেই মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে আমরা মানবকল্যাণ সংগঠনের মাধ্যমে খেলাধুলা, শিক্ষা, ভ্রমণ, সামাজিক ও সেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি। আলহামদুলিল্লাহ, আমরা ইতোমধ্যে ইতিবাচক ফলাফল পাচ্ছি। যুবসমাজের পাশাপাশি এলাকাবাসীকেও ঐক্যবদ্ধ হয়ে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান জানাই।

 

তিনি আরও বলেন, সুস্থ সমাজ গঠনে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সচেতনতার কোনো বিকল্প নেই। ভবিষ্যতেও মানবকল্যাণ সংগঠন এলাকার মানুষের কল্যাণে আরও বৃহত্তর পরিসরে কাজ করে যাবে।

 

দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ষোল্লপাড়া মানবকল্যাণ সংগঠন। কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করেন সংগঠনের প্রবাসী সদস্য এবং রাজু, রনি,শাকিল,শরীফ, শাহাদাত, রিয়াদ,সাকিব,মঈনুল, জনি,আমজাদ, আবির, নিঝুমসহ গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

আয়োজকরা জানান, ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park