1. admin@livesonargaon.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

সোনারগাঁওয়ে বৈদ্যুতিক ট্রান্সর্ফমা চুরির অভিযোগে তিন চোরকে গণধোলাই

  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৩৪৮ বার পঠিত

সোনারগাঁওয়ে বৈদ্যুতিক ট্রান্সর্ফমা চুরির অভিযোগে তিন চোরকে গণধোলাই 

লাইভ সোনারগাঁও ২৪ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৈদ্যুতিক ট্রান্সর্ফমা চুরির অভিযোগে তিন চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করা হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার বারদী ইউনিয়নের মসলেন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ট্রান্সর্ফমা চুরি কালে মো. মামুন, স্বপন ও রফিকুল ওই তিন চোরকে হাতে নাতে আটক করে গ্রামবাসী। পরে গ্রেপ্তারকৃত চোর মো. মামুন, স্বপন ও রফিকুলকে পুলিশ আদালতে পাঠিয়েছে করেছে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার বারদী ইউনিয়নের মসলেন্দপুর পশ্চিমপাড়া গ্রামে চোরেরদল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ওই গ্রামে থাকা পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক ট্রান্সর্ফমাটি চুরি করার সময় এলাকাবাসী টের পেয়ে যায়। এসময় এলাকাবাসী পল্লী বিদ্যুতের খুঁটি থেকে চোরেরা ট্রান্সর্ফামাটি নামাতে দেখে তিন চোরকে হাতেনাতে আটক করে।

এসময় বকুল নামে আরো ১ চোর পালিয়ে যায়। এক পর্যায়ে এলাকাবাসী আটককৃত ওই তিনচোর হাত পা বেঁধে গণধোলাই দেয়। পরে শনিবার সকালে এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাবাসী আটককৃত ওই তিন চোরকে পুলিশের কাছে সোর্পদ করে। গ্রেপ্তারকৃত মো. মামুন উপজেলার বারদী ইউনিয়নের মসলেন্দপুর খাসবাগ গ্রামের মো. কাসেম মিয়ার ছেলে, স্বপন একই গ্রামে আক্তার হোসেনের ছেলে ও রফিকুল ইসলাম নোয়াগাঁওয়ের বিশনন্দী গ্রামের ওসমান ভান্ডারীর ছেলে। স্থানীয়দের ধারণা, তারা সংঘবদ্ধ চক্রের সদস্য এবং এর আগেও এলাকা জুড়ে বিদ্যুতের সরঞ্জাম চুরির সঙ্গে জড়িত থাকতে পারে।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, এলাকাবাসী তিন চোরকে আটক করেছে। তাদেরকে থানায় পুলিশের হেফাজতে আনা হয়েছে। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park