1. admin@livesonargaon.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

সোনারগাঁওয়ে বাড়ী মজলিশ মাদ্রাসা জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করলেন চেয়ারম্যান প্রার্থী আশরাফ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২৬৮ বার পঠিত

আরাফাত হোসেন সিফাত:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বাড়ী মজলিশ মাদ্রাসা জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেছেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী হাজী মোঃ আশরাফ উদ্দিন। শুক্রবার (১১ জুলাই) পবিত্র জুমার নামাজ আদায় শেষে হাজারো মুসল্লীগণের উপস্থিতিতে এ দোয়ার আয়োজন করা হয়। দোয়া পাঠ করেন বাড়ী মজলিশ জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা মীর মোবারক হোসেন।

মসজিদে মুসল্লীগণের সম্মুখে সংক্ষিপ্ত এক বক্তব্যে হাজী মোঃ আশরাফ উদ্দিন বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি মোগরাপাড়া ইউনিয়নে একজন চেয়ারম্যান পদ প্রার্থী। আগামী নির্বাচন উপলক্ষে আপনাদের সকলের কাছে দোয়া চাই। মহান আল্লাহ তায়ালা যদি আমার ডাক কবুল করেন, আর মোগরাপাড়া ইউনিয়নবাসী যদি আমাকে তাদের মুল্যবান ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে মোগরাপাড়া ইউনিয়নবাসীকে মাদকমুক্ত, উন্নত সেবা, রাস্তাঘাটের উন্নয়নসহ গরীব ও অসহায় মানুষের পাশে দাড়াবো ইনশাআল্লাহ। সাধারণ মানুষের ভোগান্তি হবে এমন কোন কাজ করবোনা। মোগরাপাড়া ইউনিয়ন থেকে সকল প্রকার ঘুষ বাণিজ্য, দুর্নীতি ও অনিয়ম দুর করে কাজকর্মে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করবো।

তিনি আরো বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে সরকারের পক্ষ থেকে এক টাকা অনুদান আসলে আমার নিজ অর্থ তহবিল থেকে ৫ টাকা যোগ করে সাধারণ মানুষের সেবা করার চেষ্টা করবো। আমি কোন রাজনৈতিক দলের নই। আমি কোন রাজনীতি বুঝিনা, নির্বাচন সম্পর্কেও আমার কোন ধারনা নাই। জনগণ যদি আমাকে চায়, তবেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিরপেক্ষ ভাবে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে জনগণের পাশে দাড়াবো।

এসময় বাড়ি মজলিস, বাড়িচিনিশ ও লালাপাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি সরকারি বিদ্যায়তনের ‘৯৪ ব্যাচের চেয়ারম্যান প্রাথী হাজী মোঃ আশরাফ উদ্দিনের সকল বন্ধু ও সহপাঠীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলের শেষে মীর আব্বাস (রঃ) কমপ্লেক্স ও হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারের আয়োজন করেন এবং উপস্থিত মুসল্লীগণের মাঝেও খাবার পরিবেশন করেন।

বিগত সময়ে মোগরাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মোশারফ হোসেনের কথা উল্লেখ করে বলেন, মরহুম মোশারফ হোসেন আমার বাবার মতো। তার মতো চেয়ারম্যান শুধু মোগরাপাড়া নয় সোনারগাঁওয়ে আর আসবে না। তার সময়ে বিচার ব্যবস্থা খুবই ভালো ছিলো। তিনি ছিলেন একজন বিচক্ষণ রাজনৈতিক ব্যক্তি। আমি মরহুম মোশারফ হোসেন ও তার পরিবারের সকলের রুহের মাগফেরাত কামনা করছি।

সবশেষে তিনি মোগরাপাড়া ইউনিয়নবাসীর মঙ্গল কামনা করে বাড়ী মজলিশ জামে মসজিদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত বক্তব্য রেখে তার নির্বাচনী প্রচার প্রচারনার সমাপ্তি ঘোষনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park