1. admin@livesonargaon.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

সমুদ্রে ত্রানবাহী ফ্লোটিলার নৌবহর আটকের প্রতিবাদে সোনারগাঁয়ে বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

লাইভ সোনারগাঁও ডেস্ক:

 

ফিলিস্তিনের গাঁজায় গণহত্যা ও সমুদ্রে ত্রানবাহী ফ্লোটিলার নৌবহর আটকের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

 

শুক্রবার (৩ অক্টোবর) জুমা নামাজের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডশ ও পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির যৌথ উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোক্তার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি মাওলানা তফাজ্জল হোসেন ফরিদী, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংবাদিক আল আমিন তুষার, যুবদল নেতা রাকিব হাসান, বাবুল হোসেন বিজয়, শামীম হোসেন, পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন প্রমুখ।

 

এসময় বিক্ষোভ সমাবেশে মুসল্লিরা ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে তাদের স্বাধীনতা কামনা করেন। সমাবেশ শেষে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে বিক্ষোভ মিছিল করা হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, ইজরাইল একের পর এক ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা করছে। জাতিসংঘ এ হামলার বিষয়ে কোন ব্যবস্থা নিচ্ছে না। সারা বিশ্বের মুসলিম এক হয়ে প্রতিবাদ করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park