1. admin@livesonargaon.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

শেখ হাসিনা আইনের সুশাসন ও গণতন্ত্রকে ধ্বংস করেছে: গিয়াস উদ্দিন

  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৩৭২ বার পঠিত

আরাফাত হোসেন সিফাত:

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চলের কাদিরগঞ্জ এলাকায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২২ জুন) দুপুরে পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার আশরাফুল আলম আশরাফ প্রধানের সভাপতিত্বে ও পিরোজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সার্বিক সহযোগীতায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস উদ্দিন।

 

প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘদিন আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন। ৫ আগস্ট বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে এসেছে। শেখ হাসিনা আইনের সুশাসন ও গণতন্ত্রকে ধ্বংস করেছে। দ্রুত নির্বাচনের জন্য দেশবাসী প্রস্তুত, জনগণ পছন্দের প্রার্থীকে ভোট দিতে মুখিয়ে আছে। জনগণের কাছে যেতে হবে, তাদেরকে আস্থাশীল করতে হবে।

 

সোনারগাঁয়ে বিএনপির নতুন সদস্য ফরম অনেককে দেয়া হচ্ছেনা, বিষয়টি মোটেও ঠিক হচ্ছেনা। যারা আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছেন তারা প্রত্যেকে সদস্য ফরম পাবেন। আমি সে ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।

 

যাকে দলীয় মনোনয়ন দেয়া হবে তার পক্ষে সবাইকে কাজ করতে হবে। ছোট মন নিয়ে বড় পদ লাভ করা যায়না, এমপি হতে চাইলে উদার মনের অধিকারী হতে হবে। সোনারগাঁয়ের মানুষ যে মূল্যায়ণ আমাকে করেছেন, তার যথাযথ সম্মান আমি রাখবো’।

 

এসময় সোনারগাঁ থানা যুবদলের আহবায়ক সহিদুর রহমান স্বপনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিল, নারায়ণগঞ্জ মহানগর জাসাস’র সভাপতি মো. স্বপন চৌধুরী, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দিন, সনমান্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান সরকার, সোনারগাঁ উপজেলা তাঁতী দলের সভাপতি আমির হোসেন সহ পিরোজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park