1. admin@livesonargaon.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁওয়ে বিএনপি নেতা আল মুজাহিদ মল্লিকের উদ্যোগে উঠান বৈঠক

  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৬১ বার পঠিত

লাইভ সোনারগাঁও ডেস্ক :

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে গজারিয়াপাড়া গ্রামে “নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ” শীর্ষক আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 

 

(১২)অক্টোবর রবিবার সকালে উপজেলার গজারিয়াপাড়া গ্রামে শীর্ষক আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ১নং সহসভাপতি, সাবেক ছাত্রনেতা ও নারায়ণগঞ্জ -০৩ ( সোনারগাঁও – সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আল মুজাহিদ মল্লিক।

 

 

প্রধান আলোচকের বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ সকল দিক থেকে একটি স্বয়ংসম্পূর্ণ এবং উন্নত রাষ্ট্রে পরিণত হবে। নারীদের অধিকার নিশ্চিত হবে। নারীদের অবহেলিত রেখে জাতীয় উন্নয়‌‌নের অগ্রগতি সম্ভব নয়।

 

মহিলা দলের উদ্যোগে,সভাপতিত্ব করেন,সালমা আক্তার,( সভাপতি) সোনারগাঁও উপজেলা মহিলাদল।

 

 

আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা মহিলাদলের সহসাংগঠনিক সম্পাদক ইয়াসমিন আক্তার, সোনারগাঁও উপজেলা মহিলাদল নেত্রী মাসুদা আক্তার, জামপুর ইউনিয়ন মহিলাদল নেত্রী রুমি বেগম সহ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park