1. admin@livesonargaon.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

ধানের শীষের বিজয় মানেই মানুষের মুক্তি- মান্নান

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২৬৭ বার পঠিত

লাইভ সোনারগাঁও ডেস্ক:

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ধানের শীষের বিজয় মানেই মানুষের মুক্তি। আমাদের প্রাণের দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীক আমার হাতে তুলে দিয়েছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের নেতা তারেক রহমানকে নারায়ণগঞ্জ-৩ উপহার দিব।

 

 

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

 

তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে ইনশাআল্লাহ নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। নেতাকর্মীদের উদ্যেশ্যে সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিতে তিনি বলেন, এই নির্বাচনে কোনো ভেদাভেদ নয়, আমাদের লক্ষ্য একটাই—গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফেরানো।

 

 

বারদী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক করিম হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাজান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, সোনারগাঁ উপজেলা বিএনপি নেতা আলী আজগর, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান, থানা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, ডা. মিজানুর রহমান, বারদী ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল হালিম প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park