1. admin@livesonargaon.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সোনারগাঁয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্ষুদ্র মেলা

  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পঠিত

লাইভ সোনারগাঁও ডেস্কঃ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দোয়া মাহফিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং জুলাই চেতনা ভিত্তিক চার দিনব্যাপী ক্ষুদ্র মেলার আয়োজন করেছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন।

 

বুধবার (৫ আগস্ট) বিকেলে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সোনারগাঁও জাদুঘর চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

চার দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে জুলাই চেতনার ওপর ভিত্তি করে একটি ক্ষুদ্র মেলা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সোনারগাঁয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শতাধিক শিশু অংশ নেয়।

 

এ ছাড়া জাদুঘর প্রাঙ্গণে বাউল গান, জারিগান, সারিগান, ভাওয়াইয়া, সামাজিক নৃত্য, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক মো. মাহাবুবুল আলমের সভাপতিত্বে এবং মোজাম্মেল হক মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আজহারুল ইসলাম মান্নান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. মোশাররফ হোসেন, টুরিস্ট পুলিশ সোনারগাঁও জোনের অফিসার ইনচার্জ এ কে এম মাহাবুবুল আলম, সোনারগাঁও ক্রীড়া সংস্থার সদস্য সচিব খায়রুল ইসলাম সজীব, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শাজাহান মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, থানা যুবদলের যুগ্ম আহবায়ক নূরে-ইয়াছিন নোবেল, সোনারগাঁ থানা ছাত্রদলের সাবেক আহবায়ক জাকারিয়া ভূঁইয়া, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক হযরত আলী রানা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আল-আমিন জুলাই যোদ্ধা শহীদ ইমরানের পিতা আবু সালেহ, রুহুল আমিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, গণতন্ত্র, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের মধ্যে গণআন্দোলনের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park