1. admin@livesonargaon.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

কোনো ভাইয়ের রাজনীতি সোনারগাঁয়ে চলবে না: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য গিয়াসউদ্দিন

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২০১ বার পঠিত

লাইভ সোনারগাঁও ডেস্ক :

সোনারগাঁয়ে যারা নেতৃত্ব দিবে তাদেরকে প্রত্যেক নেতাকর্মীকে মর্যাদা দিতে হবে। এর বাইরে যদি কেউ কাজ করে তার বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো। একটা নেতাকর্মীকেও অবমূল্যায়ন করা যাবে না। যারা সৎ ও আদর্শবান তাদেরকে দিয়ে দল গঠন করতে হবে। কাউকে পকেট কমিটি করতে আর দেওয়া হবে না। পকেট কমিটি বন্ধ থাকবে। ভাইয়ের রাজনীতি বন্ধ থাকবে। রাজনীতি হবে বিএনপির, কোনো ভাইয়ের রাজনীতি চলবে না। ইনশাল্লাহ সোনারগাঁয়ে নেতৃত্বের পরির্বতন আনা হবে এবং নেতৃত্বকেও গতিশীল করা হবে।

 

রবিবার (১৭ অগষ্ট) বিকালে সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন একথা বলেন।

 

মোগড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি কাজী এনামুল হক রবিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুল, সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন,যুগ্ম আহবায়ক আশরাফ প্রধান, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, নাসির উদ্দিন। তাঁতীদলের কেন্দ্রীয় কমিটি সদস্য, আমির হোসেন, সনমান্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী সরকার, সোনারগাঁ উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল আলম মোল্লাসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park