1. admin@livesonargaon.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

আমার বাবা’র খুনের সাথে জড়িতরাই এখন ষড়যন্ত্র করছে: মাসুম বিল্লাহ

  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২৭৫ বার পঠিত

লাইভ সোনারগাঁও ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম বিল্লাল হোসেনের ছেলে ও বিএনপি নেতা মাসুম বিল্লাহ অভিযোগ করেছেন—যারা তার বাবাকে হত্যার সঙ্গে জড়িত, তারাই এখন একটি দলের সঙ্গে আঁতাত করে তার ও তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

 

এক প্রতিবাদী বিবৃতিতে মাসুম বিল্লাহ বলেন, “আমার বাবা’র খুনের সাথে জড়িত চক্রই এখন আমার দল ও আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছে। তারা একটি রাজনৈতিক দলের সঙ্গে হাত মিলিয়ে ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”

 

তিনি আরও বলেন, “আমি অতীতে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলনে সোচ্চার ছিলাম, এখনও আছি। কিন্তু বর্তমানে একটি মহল আমার বক্তব্য বিকৃত করে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে নতুন কথা সংযুক্ত করে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এটি সম্পূর্ণ বানোয়াট, উদ্দেশ্যমূলক এবং রাজনৈতিকভাবে আমাকে হেয় করার অপচেষ্টা।”

 

মাসুম বিল্লাহ এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “আমি আইনকে শ্রদ্ধা করি। তাই খুব শিগগিরই আমি এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।”

 

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর ও বিকৃত ভিডিও ও পোস্টে বিশ্বাস না করার জন্য সাধারণ জনগণ ও দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park