1. admin@livesonargaon.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সোনারগাঁয়ের যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড, কারাগারে যাওয়ার আগে কোরআন শরিফ দিলেন ইউএনও সোনারগাঁয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ অভিযোগ প্রত্যাহার, চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে অবসান ভুল বোঝাবুঝির স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অভিযোগ, দাবি জজ মিয়ার মোগরাপাড়া দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে হাজী আশরাফ উদ্দিনের নামাজ আদায় ও নির্বাচনী মতবিনিময় সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁওয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফলাফল ঘোষণা সোনারগাঁয়ে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা ‘ওয়ান ল্যান্ড এগ্রো

অবৈধ গ্যাস উচ্ছেদে সোনারগাঁয়ে দৈনিক ৯৩ হাজার টাকা সাশ্রয়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৫০ বার পঠিত

লাইভ সোনারগাঁও ডেস্ক:

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে এক বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী মোবাইল কোর্টের মাধ্যমে একটি অবৈধ আবাসিক লাইনসহ দুটি চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে দৈনিক প্রায় ৯৩,৩৬০ টাকার গ্যাস সাশ্রয় হবে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সোনারগাঁয়ের ইছাপাড়া, খাগুটিয়া এবং দলদার গ্রাম এলাকায় চারটি স্পটে তল্লাশি চালানো হয়।

অভিযান চলাকালীন ইছাপাড়া ও দালদার গ্রামে অবৈধভাবে পরিচালিত চুনা কারখানার তিনটি ভাট্টি ধ্বংস করা হয়। এছাড়া দলদার গ্রামে একটি বিশাল অবৈধ আবাসিক  লাইন উচ্ছেদ করা হয়েছে।  দলদার গ্রামে ৪ ইঞ্চি ব্যাসের একটি অবৈধ  লাইনের উৎস মুখ বন্ধ করার মাধ্যমে প্রায় ৫০০টি আবাসিক চুলা বিচ্ছিন্ন করা হয় এবং দুটি কারখানার ৩টি চুনা তৈরির ভাট্টি গুড়িয়ে দেওয়া হয়। এ সময় অভিযান চলাকালীন ২ ইঞ্চি এবং ৩/৪ ইঞ্চি ব্যাসের বিপুল পরিমাণ অবৈধ পাইপ জব্দ করা হয়।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এই অভিযানের ফলে শিল্প ও আবাসিক মিলিয়ে মোট ১৬,৫০০ ঘনফুট/ঘণ্টা লোড বিচ্ছিন্ন করা হয়েছে। এর ফলে জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ৯৩,৩৬০ টাকার অপচয় রোধ করা সম্ভব হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, প্রতিটি স্পটে অবৈধ লাইনের উৎস পয়েন্টগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে অভিযানের সময় কারখানার মালিকদের উপস্থিত না পাওয়ায় কোনো জেল বা জরিমানা করা সম্ভব হয়নি।

 

তিতাস  কতৃপক্ষ জানিয়েছে, সরকারের সম্পদ রক্ষায় এবং অবৈধ সংযোগ নির্মূলে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © লাইভ সোনারগাঁও ২৪
Theme Customized By Shakil IT Park