লাইভ সোনারগাঁও ডেস্ক:
২৪ শে সেপ্টেম্বর রোজ বুধবার বিকেল ৩ ঘটিকার সময় সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মাঝে ৪শত ৫০টি চারা গাছ বিতরণের কর্মসূচি আয়োজন করা হয়েছে।
"একটি শিশু, একটি গাছ, একটি সবুজ পৃথিবী "এই প্রতিপাদ্যকে সামনে রেখে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অক্সিজেনের ঘাটতি পূরণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লন্ডন প্রবাসী গজারিয়া এলাকার কৃতি সন্তান মোঃআতাউর রহমান বিদেশের মাটিতে থেকেও দেশকে ভালোবেসে ছাত্র-ছাত্রীদেরকে গাছ লাগানোর প্রতি আহ্বান জানিয়ে বৃক্ষ বিতরণের কর্মসূচি আয়োজন করা হয়েছে।
এ সময় প্রধানত অতিথি হিসেবে মশিউর রহমান রনি বলেন, রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন, এ সংগঠনটি সামাজিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। বিদেশের মাটিতে থেকে তিনি আমাদের ভালোবেসে যে কাজগুলো করে যাচ্ছেন তার জন্য আমি তাকে নারায়ণগঞ্জ বিএনপি ও সোনারগাঁও বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
প্রধান আলোচক হিসেবে টুরিস্ট পুলিশের ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ইতিপূর্বে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন সোনারগাঁ বিভিন্ন স্কুলে এসএসসি জিপিএ -৫ প্রাপ্য শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও মাদকবিরোধী বিভিন্ন অনুষ্ঠানের করে সোনারগাঁয়ের বিভিন্ন জায়গায় সাড়া ফেলে দিয়েছে। নিঃসন্দেহে তিনি দেশের জন্য ভালো কাজ করে যাচ্ছেন। তার জন্য আমিও উনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে ও সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মোহাম্মদ শাহজালালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদস্য সচিব ও জেলা যুবদল ও নারায়ণগঞ্জ ছাত্রদলের সাবেক সভাপতি মশিউর রহমান রনি, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ অঞ্চল টুরিস্ট পুলিশ অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান শান্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী মোহাম্মদ নুরুল আলম, মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই চন্দ্র বর্মন, সোনারগাঁ ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাকারিয়া ভূঁইয়া, সোনারগাঁ পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফরহাদ শিকদার, সোনারগাঁও সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি মোঃ আমিনুল ইসলামসহ বিভিন্ন শিক্ষক ও ছাত্রছাত্রীরা।